ICC Men's Cricket World Cup League 2 Live Streaming: স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, সরাসরি দেখুন

স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়, অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

ICC Men's Cricket World Cup League 2 Live Streaming: স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, সরাসরি দেখুন
Scotland ODI Team (Photo Credit: Cricket Scotland/ X)

আজ, শনিবার স্কটল্যান্ডের ডান্ডিতে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ (ICC Men's Cricket World Cup League 2)-এর ১৫তম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের অংশ এই ম্যাচ। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল নামিবিয়া। ওমান প্রথমে ব্যাট করে জিশান মাকসুদ ও খালিদ কাইলের গুরুত্বপূর্ণ অর্ধশতরানের সহায়তায় নামিবিয়াকে ২৩৪ রানের টার্গেট দেয়। অধিনায়ক আকিব ইলিয়াসও ৭৬ বলে ৩৯ রান করেন। জবাবে জ্যান ফ্রাইলিঙ্ক ৮১ বলে ৭৩ ও জেজে স্মিট ব্যাক টু ব্যাক ছক্কা মেরে খেলা শেষ করেন। স্কটল্যান্ড ও ওমানের মধ্যকার ১৩তম ম্যাচটি স্কটল্যান্ড জয়ের কাছাকাছি থাকা সত্ত্বেও কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। স্কটল্যান্ড ৩৮ ওভার শেষে ওমানকে ১২৩ রানে অলআউট করে দেয়। এর জবাবে স্কটল্যান্ড ১২.২ ওভার শেষে ৯৯/২ হয় যখন বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটায়। এখন নামিবিয়া এবং স্কটল্যান্ড ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে এবং তাদের প্রথম জয়ের দিকে তাকিয়ে আছে। MAL W vs THA W, Women Asia Cup 2024 Live Streaming: মালয়েশিয়া মহিলা বনাম থাইল্যান্ড মহিলা, মহিলা এশিয়া কাপ ২০২৪, সরাসরি দেখবেন যেখানে

নামিবিয়া দলঃ মাইকেল ভ্যান লিঙ্গেন, লোহানড্রে ল্যুরেন্স, জ্যান ফ্রাইলিঙ্ক, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক) জেজে স্মিট, জেপি কোটজে (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, বেন শিকঙ্গো, মালান ক্রুগার, জ্যাক ব্রাসেল, জুনিয়র কারিয়াটা, জেন গ্রিন, নিকোলাস ডেভিন, তানজেনি লুঙ্গামেনি, শন ফৌচে, জ্যান নিকোল লফ্টি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান।

স্কটল্যান্ড দলঃ জর্জ মুন্সে, চার্লি টিয়ার, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জ্যাক জার্ভিস, সাফিয়ান শরীফ, জ্যাসপার ডেভিডসন, ক্রিস্টোফার সোল, অ্যান্ড্রু উমেদ, হামজা তাহির।

কবে, কোথায় আয়োজিত হবে স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ? 

২০ জুলাই ডান্ডির ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে (Forthill, Dundee) আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড বনাম নামিবিয়া।

কখন থেকে শুরু হবে স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ?

স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ?

স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচটি ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ?

স্কটল্যান্ড বনাম নামিবিয়া, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Aug 17, 4018 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).