Sachin Tendulkar 50th Birthday: শহরের কোলাহল থেকে দূরে সচিন তেন্ডুলকরের ৫০'তম জন্মদিনে মিলল গ্রামের ছোঁয়া

৫০’তম জন্মদিন তাই অন্যান্যবারের তুলনায় একটু অন্যরকম ভাবেই পালন করতে চেয়েছিলেন এই বিশেষ দিনটি। শহরের কোলাহল থেকে দূরে স্ত্রী এবং মেয়ে সারাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন এক গ্রাম্য পরিবেশে।

Sachin Tendulkar 50th Birthday: শহরের কোলাহল থেকে দূরে সচিন তেন্ডুলকরের ৫০'তম জন্মদিনে মিলল গ্রামের ছোঁয়া
Sachin Tendulkar Celebrates his 50'th Birthday (Photo Credits: Twitter)

গত ২৪ এপ্রিল জীবনের মাঠে হাফ সেঞ্চুরি পার করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar 50th Birthday)। ৫০’তম জন্মদিন তাই অন্যান্যবারের তুলনায় একটু অন্যরকম ভাবেই পালন করতে চেয়েছিলেন এই বিশেষ দিনটি। শহরের কোলাহল থেকে দূরে স্ত্রী এবং মেয়ে সারাকে (Sara Tendulkar) নিয়ে পাড়ি দিয়েছিলেন এক গ্রাম্য পরিবেশে। তবে বাবার ৫০’তম জন্মদিন উদযাপনে সামিল হতে পারেননি ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। চলতি বছরের আইপিএলে (IPL 2023) অভিষেক হয়েছে সচিন পুত্রের। জন্মদিনের ছবি শেয়ার করে ক্রিকেট কিংবদন্তি লিখেছেন, ‘রোজ রোজ আপনি হাফ সেঞ্চুরি করবেন না, কিন্তু যখন করবেন, তখন চেষ্টা করবেন সেটা তাঁদের সঙ্গে উদযাপন করার যারা আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ'। ছেলের অভাব যে সেদিন তিনি অনুভব করছিলেন সেই কথাও উল্লেখ করেছেন পোস্টে।

সচিন তেন্ডুলকরের ৫০'তম জন্মদিন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 05, 2023 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).