SA vs AUS, WTC 2025 Final Day 1 Highlights: অজি পেসের সামনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, প্রথম দিনের শেষে স্কোর-৪৩/৪

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংসের প্রথম বলেই এইডেন মার্করাম (Aiden Markram)-কে আউট করে দুর্দান্ত শুরু করেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

SA vs AUS, WTC 2025 Final Day 1 Highlights: অজি পেসের সামনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, প্রথম দিনের শেষে স্কোর-৪৩/৪
Josh Hazelwood, Pat Cummins and Mitchell Starc (Photo Credit: @TalesGoneX/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যেখানে টেম্বা বাভুমা (Temba Bavuma) দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে, প্যাট কামিন্স (Pat Cummins) অস্ট্রেলিয়ার দলে ক্যাপ্টেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংসের প্রথম বলেই এইডেন মার্করাম (Aiden Markram)-কে আউট করে দুর্দান্ত শুরু করেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। এরপর ২৩ বলে ১৬ রান করে স্টার্ক শিকার হন রায়ান রিকেলটন (Ryan Rickelton)। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস হয়ে খুব স্লো। অধিনায়ক বাভুমার সঙ্গে উইয়ান মুল্ডার (Wiaan Mulder) সঙ্গে খালি বল খেলে যান। SA vs AUS, WTC 2025 Final Day 1 Scorecard: কাগিসো রাবাডার পাঁচ উইকেট, ২১২ অলআউট অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড

কিন্তু এতে লাভ হয়নি কোনও পরিবর্তে দলের রান না এলেও উইকেট পড়তে থাকে। মুল্ডার ৪৪ বলে মাত্র ৬ রান করে আউট হন প্যাট কামিন্সের বলে। এরপর ট্রিস্টান স্টাবস ১৩ বলে ২ রান করে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে বোল্ড হয়ে ফিরে যান। আগামিকাল ৩৭ বলে ৩ রানে ব্যাট করতে আসবেন বাভুমা, তার সঙ্গে ডেভিড বেডিংহ্যাম (David Bedingham) থাকবেন ৯ বলে ৮ রানে। দক্ষিণ আফ্রিকার স্কোর দিনের শেষে ৪ উইকেটে ৪৩ রান, তারা এখনও পিছিয়ে ১৬৯ রানে। এর আগে কাগিসো রাবাডা (Kagiso Rabada) পাঁচটি উইকেট নিলে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেখানেও অজিরা হিমশিম খেলে হাল ধরে রাখেন স্টিভ স্মিথ (Steven Smith)। তিনি ১১০ বলে ৬৬ রান করেন ১০টি ছক্কার সাহায্যে। তারপর আরেক হাফ সেঞ্চুরিয়ান হলেন বিউ ওয়েবস্টার (Beau Webster), তিনি ৯২ বলে ৭২ রান করেন ১১টি চার মেরে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).