RR vs PBKS, IPL 2024 Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়

RR vs PBKS, IPL 2024 Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
Rajasthan Royals (Photo Credit: RR/ X)

রাজস্থান রয়্যালস (RR) পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে আজ চলমান আইপিএলে (IPL 2024) মুখোমুখি হবে। আজ, বুধবার (১৫ মে) গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ৬৫তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই মুহূর্তে ১২ ম্যাচে ৮ জয় ও ৪ হারে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নামের পাশে ১৬ পয়েন্ট নিয়ে রয়্যালসরা যোগ্যতা অর্জন করে ফেলেছে। অন্যদিকে, পঞ্জাব কিংস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। চারটি জয় ও আটটি পরাজয়ে কিংস দশম স্থানে রয়েছে এবং দ্বিতীয় দল হিসেবে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। আজকের মাঠ গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। এই মাঠে একটি উচ্চ স্কোরিং লড়াইয়ে বেশ সম্ভাবনা রয়েছে এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে। RR Qualifies for IPL 2024: লখনউকে দিল্লি হারাতেই প্লে-অফে জায়গা রাজস্থানের; শেষ দুইয়ের লড়াইয়ে যারা

পঞ্জাব কিংসঃ জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), প্রভসিমরন সিং, রাইলি রুশো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, স্যাম কারান (অধিনায়ক), আশুতোষ শর্মা, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, অর্শদীপ সিং, বিধওয়াথ কাভেরাপ্পা, হারপ্রিত ব্রার, নাথান এলিস, ক্রিস ওকস, ঋষি ধাওয়ান, হরপ্রীত সিং ভাটিয়া, তানয় ত্যাগরাজন, শিখর ধাওয়ান, অথর্ব তাইড়ে, শিবম সিং, প্রিন্স চৌধুরী, বিশ্বনাথ সিং।

রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, রোভম্যান পাওয়েল, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ, তনুশ কোটিয়ান, কুলদীপ সেন, ডোনোভান ফেরেইরা, আবিদ মুশতাক, শুভম দুবে, কুনাল সিং রাঠোর, নভদীপ সাইনি।

কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ?

১৫ মে গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ?

২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on May 15, 2024 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).