RR vs DC, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি সম্প্রচার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) সপ্তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ২০২০ মরশুমের রানার্সআপ দিল্লি ঋষভ পন্থের নেতৃত্বে জয় দিয়ে তাদের এই মরশুম শুরু করেছে। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ-র সৌজন্যে তারা চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) হারিয়েছে। অ্যানরিচ নর্টজে এবং কাগিসো রাবাদা কে ছাড়া এই জয় দিল্লির মনোবল খানিক বাড়িয়ে দেবে।

RR vs DC, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি সম্প্রচার
Delhi Capitals (Photo Credits: Twitter/ Indian Premier League)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) সপ্তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ২০২০ মরশুমের রানার্সআপ দিল্লি ঋষভ পন্থের নেতৃত্বে জয় দিয়ে তাদের এই মরশুম শুরু করেছে। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ-র সৌজন্যে তারা চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) হারিয়েছে। অ্যানরিচ নর্টজে এবং কাগিসো রাবাদা কে ছাড়া এই জয় দিল্লির মনোবল খানিক বাড়িয়ে দেবে।

অন্যদিকে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের শুরুটা ভালো হয়নি। আইপিএল থেকে বেন স্টোকস ছিটকে গেছেন। জোফরা আর্চার এখনও মাঠে নামেননি। তবে, রাজস্থানের একটি দুর্দান্ত দল রয়েছে। এখন সঞ্জু স্যামসন ও জস বাটলারকে অনেক দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সঞ্জু ১১৯ রান করেছিলেন। তাঁর ইনিংসটি ১২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারিতে সাজানো। আরও পড়ুন: SRH vs RCB: আউট হওয়ার পর ব্যাট দিয়ে চেয়ারে আঘাত, বিরাট কোহলিকে তিরস্কার করল আইপিএল

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কবে রয়েছে?

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ১৫ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কখন শুরু হবে?

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে। টস হবে ৭টায়।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

স্টার স্পোর্টস আইপিএলের সরকারি সম্প্রচারক। রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ও এর এইচডি চ্যানেলগুলি ভারতে আইপিএল-র লাইভ টেলিকাস্ট করবে। এই টিভি চ্যানেলগুলি ছাড়াও আঞ্চলিক ভাষায় আইপিএল সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড় এবং স্টার স্পোর্টস ১ বাংলার মতো আঞ্চলিক চ্যানেল।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।

(The above story first appeared on LatestLY on Apr 15, 2021 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).