RCB vs GT, IPL 2025 Winning Prediction: আরসিবি বনাম জিটির ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
আজ, ২ এপ্রিল মুখোমুখি হবে আরসিবি বনাম জিটি (RCB vs GT)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, IPL 2025 Winning Prediction: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ১৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২ এপ্রিল মুখোমুখি হবে আরসিবি বনাম জিটি (RCB vs GT)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। রজত পাটিদারের আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) তাদের ঘরের উঠোনে পরাজিত করে পরপর দুটি জয় নিয়ে এগিয়ে গেছে। অন্যদিকে, শুভমন গিলের নেতৃত্বে জিটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জয় পেয়েছে। এর আগে ঘরের মাঠেই পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে ১১ রানে হেরে যায়। RCB vs GT, IPL 2025 Dream11 Prediction: আজ আরসিবি বনাম জিটির ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
আইপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স। এই ৫টি ম্যাচের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৩ বার এবং গুজরাট টাইটান্স ২ বার জিতেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
সাম্প্রতিক আইপিএল মরসুমের রেকর্ড ইঙ্গিত দেয় যে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলগুলির টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই মাঠে রান তাড়া করা সহজ, বিশেষত আলোর নীচে যখন শিশির ফ্যাক্টর খেলায় আসে। তবে ভেন্যুর রেকর্ড বলছে টস জিতলেই যে সবসময় এই ভেন্যুতে একটি উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যায় তেমন কিছু না। কারণ ম্যাচের ফলাফল টসের সিদ্ধান্তের চেয়ে ব্যাটিং মানের ওপর বেশি নির্ভর করে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৮৬-২০৬ রান
দ্বিতীয় ইনিংস: ১৭৪-১৯৪ রান
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
বর্তমান ফর্ম এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির পারফরম্যান্সের ভিত্তিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের চেয়ে অনেক এগিয়ে রয়েছে এটা ধরে নেওয়া যায়। আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত আরসিবির ১০০% জয়ের রেকর্ড এবং চিন্নাস্বামী তো আবার তাদের ঘরের মাঠ। সেকারণে শক্তিশালী হোম অ্যাডভান্টেজ তাদের স্পষ্ট জয়ের বেশী সম্ভাবনার কথা নিশ্চিত করে। তবে জিটির হয়ে ফর্মে থাকা সাই সুদর্শন এবং জস বাটলার যদি তাদের বিস্ফোরক ব্যাটিং আজ দেখাতে পারেন তাহলে জয়ের কাঁটা তাদের দিকেও ঘুরে যেতে পারে।
Google বলছে, আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জেতার সম্ভাবনা-৫৫% এবং গুজরাট টাইটান্সের সম্ভাবনা-৪৫%
(The above story first appeared on LatestLY on Apr 02, 2025 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

