RCB vs DC, IPL 2025 Dream11 Prediction: আজ আরসিবি বনাম ডিসির ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

RCB vs DC, IPL 2025 Dream11 Prediction: আজ আরসিবি বনাম ডিসির ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
RCB vs DC. Dream11 (Photo Credit: DC/ X)

Royal Challengers Bengaluru vs Delhi Capitals, IPL 2025 Dream11 Prediction: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ২৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ এপ্রিল মুখোমুখি হবে আরসিবি বনাম ডিসি (RCB vs DC)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারানোর পরে আরসিবি (RCB) এবং ডিসি (DC) এই মরসুমে প্রথম জয়ের দিকে সাবলীলভাবে এগিয়ে চলেছে। আরসিবির জয়ের নেতৃত্ব দিচ্ছেন তরুণ লিডার রজত পাটিদার (Rajat Patidar)। অন্যদিকে, ফর্মে থাকা অক্ষর প্যাটেল (Axar Patel) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক জয় দিয়ে দিল্লির আত্মবিশ্বাসী বাড়িয়েছেন। Yuzi Chahal Insta Story with RJ Mahvash: ফের শুরু প্রেমের গুঞ্জন! আরজে মাহবাসের সঙ্গে ইনস্টা স্টোরি শেয়ার চাহালের, দেখুন ভাইরাল ছবি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ বেঙ্গালুরুর আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তবে খেলা চলাকালীন একটু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বৃষ্টির সম্ভাবনাও কিছুটা বেশি।

পিচ রিপোর্টঃ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য ভাল হবে। এই মাঠের রেকর্ড ব্যাটসম্যানদের পক্ষে। তাই দুই দলের মধ্যে একটি হাই-স্কোরিং ম্যাচ আশা করা যায়।

টসঃ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করা দল। আশা করা হচ্ছে, টস জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইবেন অধিনায়ক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: লোকেশ রাহুল, ফিল সল্ট

ব্যাটসম্যান: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, রজত পাটিদার, ট্রিস্টান স্টাবস

অলরাউন্ডার: লিয়াম লিভিংস্টোন

বোলার: জশ হ্যাজেলউড, কুলদীপ যাদব, মুকেশ কুমার, সুয়াশ শর্মা

অধিনায়ক অপশন: বিরাট কোহলি/ জশ হ্যাজেলউড

সহ-অধিনায়ক অপশন: ফিল সল্ট/ ফাফ ডু প্লেসিস

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).