RCB vs RR, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সরাসরি সম্প্রচার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) ১৬ তম ম্যাচে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস (Royal Challengers Bangalore vs Rajasthan Royals)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আরসিবি এই মরশুমে এখনও পর্যন্ত টেবিল-টপারস। একটি ম্যাচেও হারেনি বিরাট কোহলিরা। অধিনায়ক কোহলি এখনও স্বমহিমায় না ফিরলেও গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের জুটি প্রতিপক্ষ দলকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এছাড়াও হর্ষাল প্যাটেলের উত্থান আরসিবি-কে ভরসা দিচ্ছে।

অন্যদিকে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস কোনওভাবেই টক্করে নেই। জস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যান রয়েছে দলে। তাদের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। ক্রিস মরিসকে পেস আক্রমণ সামনাচ্ছেন। চেতন সাকারিয়ার দুর্দান্ত পারফরম্যান্স রয়্যালসের পক্ষে বেশ স্বস্তির।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কবে রয়েছে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ম্যাচ ২২ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ম্যাচ কখন শুরু হবে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ সন্ধে সাড়ে ৭টায় শুরু হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

স্টার স্পোর্টস আইপিএলের সরকারি সম্প্রচারক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ও এর এইচডি চ্যানেলগুলি ভারতে আইপিএল-র লাইভ টেলিকাস্ট করবে। এই টিভি চ্যানেলগুলি ছাড়াও আঞ্চলিক ভাষায় আইপিএল সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড় এবং স্টার স্পোর্টস ১ বাংলার মতো আঞ্চলিক চ্যানেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2021 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).