RCB vs KKR, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সরাসরি সম্প্রচার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) দশম ম্যাচে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স (Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে এই ম্যাচ। আরসিবি টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত থাকা একমাত্র দল। যেহেতু তাদের বোলিং আক্রমণ দারুন শক্তিশালী। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল দারুন পারফর্ম করেছেন। এছাড়াও এবি ডি ভিলিয়ার্স দারুন ছন্দে রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কেকেআর দুর্দান্ত সূচনা করেছিল, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায় তারা। মিডল অর্ডার কেকেআর শিবিরকে ভাবাচ্ছে। নীতীশ রানা এবং আন্দ্রে রাসেলের পারফরম্যান্স কলকাতার কাছে স্বস্তির।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) দশম ম্যাচে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স (Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে এই ম্যাচ। আরসিবি টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত থাকা একমাত্র দল। যেহেতু তাদের বোলিং আক্রমণ দারুন শক্তিশালী। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল দারুন পারফর্ম করেছেন। এছাড়াও এবি ডি ভিলিয়ার্স দারুন ছন্দে রয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কেকেআর দুর্দান্ত সূচনা করেছিল, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায় তারা। মিডল অর্ডার কেকেআর শিবিরকে ভাবাচ্ছে। নীতীশ রানা এবং আন্দ্রে রাসেলের পারফরম্যান্স কলকাতার কাছে স্বস্তির। আরও পড়ুন: Asian Weightlifting Championships: ভারোত্তোলনে নতুন বিশ্বরেকর্ড গড়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের মীরাবাঈ চানু
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কবে রয়েছে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ১৮ এপ্রিল, ২০২১ রবিবার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কখন শুরু হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় শুরু হবে। টস হবে ৩টেয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?
স্টার স্পোর্টস আইপিএলের সরকারি সম্প্রচারক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ও এর এইচডি চ্যানেলগুলি ভারতে আইপিএল-র লাইভ টেলিকাস্ট করবে। এই টিভি চ্যানেলগুলি ছাড়াও আঞ্চলিক ভাষায় আইপিএল সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড় এবং স্টার স্পোর্টস ১ বাংলার মতো আঞ্চলিক চ্যানেল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।
(The above story first appeared on LatestLY on Apr 18, 2021 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

