Peshawar Zalmi vs Multan Sultans, PSL Live Streaming: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসের ম্যাচ জেনে নিন
আজ ১০ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ২৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ও মুলতান সুলতানস (Multan Sultans)। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে হারের পর এই মুহূর্তে পেশোয়ার জালমি তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানসের মতোই কঠিন অবস্থানে রয়েছে। দুই দলই আট ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মধ্যে অবস্থান করেছে। গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিল বাবর আজমের দল। অধিনায়ক নিজেই ৬৫ বলে ১১৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। কিন্তু ব্যাট হাতে অসাধারণ হলেও বল হাতে দল সমান খারাপ। ২৪০ রান করেও ম্যাচ হেরে যায় তারা। অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের দল শেষ তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি।
Good luck to the #SultanSquad as they take on Peshawer Zalmi today!
Match starts 7 pm at Rawalpindi Cricket Stadium.#LetsPlaySaeen pic.twitter.com/cM9ywnQzKP
— Multan Sultans (@MultanSultans) March 10, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসের খেলা?
রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) ইপেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসের খেলা?
পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

