Peshawar Zalmi vs Karachi Kings, PSL Live Streaming: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ জেনে নিন
আজ ১লা মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ও করাচি কিংস (Karachi Kings) । রাওয়ালপিন্ডিতে পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মুহূর্তে দু'দলই চার পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। মুলতান সুলতানদের বিপক্ষে বড় জয়ে কিংসরা এই ম্যাচে নামলেও পেশোয়ার জালমি দুই ম্যাচ হেরেছে এবং জয়ের পথে ফিরতে চাইবে। লিগের আগের ম্যাচে পেশোয়ার জালমি করাচি কিংসকে দুই রানে পরাজিত করে। কাগজে-কলমে দুই দলই সমান এবং তাদের সাম্প্রতিক ফর্মের পরিপ্রেক্ষিতে রাওয়ালপিন্ডিতে আরেকটি বিনোদনমূলক খেলার অপেক্ষায় থাকবে দর্শকরা।
GAME DAY: Getting in action against @PeshawarZalmi tonight 👊#YehHaiKarachi | #KKvPZ | #HBLPSL8 pic.twitter.com/N6gTEckkDX— Karachi Kings (@KarachiKingsARY) March 1, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা?
রাওয়ালপিন্ডিতে পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা?
পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

