PAK vs NZ 5th T20I Live Streaming: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০, সরাসরি দেখবেন যেখানে
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
আজ, ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে উভয় পক্ষের মুখোমুখি হবে। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে মাত্র চার রানে পরাজয়ের পরে, আয়োজক পাকিস্তান সিরিজে সমতা আনতে চাইবে। শেষ ম্যাচ প্রথমে বোলিং করতে নেমে বাবর আজমের দল তাদের পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে নিউজিল্যান্ডকে ১৭৮/৭ রানে আটকে দেয়, সেই ম্যাচে আব্বাস আফ্রিদি নেন তিনটি। জবাবে ব্যাট করতে নেমে আয়োজকদের হয়ে টপ-অর্ডার দ্রুত আউট হলে গেলে রান তাড়া করার দায়িত্ব নেন কেবল ফখর জামান (৬১) রান তুলতে পারেন। শেষ পর্যন্ত তিনি ফিরে গেলে ইমাদ ওয়াসিমের হাতে জয়ের জন্য শেষ বলে যখন প্রয়োজন পাঁচ রান তখন জেমস নিশামের কিছু বুদ্ধিমান বোলিং সফরকারীদের শেষ বলে জয় এনে দেয়। নিউজিল্যান্ডের মুল দল যখন আইপিএল নিয়ে ব্যস্ত তখন এই তরুণ দলের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী দলের এই হাল যথেষ্ট প্রশ্ন তুলেছে। New York T20 World Cup Pitch: অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে এসেছে নিউইয়র্কে আয়োজিত টি-২০ বিশ্বকাপের ভারত-পাকের পিচ
The fourth T20I is decided on the last ball as New Zealand win by 4️⃣ runs.#PAKvNZ | #AaTenuMatchDikhawan pic.twitter.com/3msHvaaZ1O
— Pakistan Cricket (@TheRealPCB) April 25, 2024
নিউজিল্যান্ড দলঃ টিম সেইফার্ট (উইকেটরক্ষক), টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জস ক্লার্কসন, জেমস নিশাম, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ইশ সোধি, বেন সিয়ার্স, উইলিয়াম অরোরকে, জাকারি ফক্স, টম ব্লান্ডেল, বেন লিস্টার, ডিন ফক্সক্রফ্ট, কোল ম্যাককঞ্চি।
পাকিস্তান দলঃ বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, উসামা মীর, জামান খান, আজম খান, মহম্মদ আমির, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, উসমান খান।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ?
২৭ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) পঞ্চম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ?
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ
ভারতের ফ্যানকোড অ্যাপে (FanCode) ও ওয়েবসাইটে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, পঞ্চম টি-২০ ম্যাচ সরাসরি দেখা যাবে।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

