Paarl Royals vs Sunrisers Eastern Cape, SA20 Live Streaming: পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ জেনে নিন

Paarl Royals vs Sunrisers Eastern Cape, SA20 Live Streaming: পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Paarl Royals (Photo Credit: Paarl Royals/ Twitter)

১৯ জানুয়ারি, বৃহস্পতিবার এসএ২০-এর (SA20) সালের ১৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পারল রয়্যালস (Paarl Royals) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। ম্যাচটি অনুষ্ঠিত হবে পারলের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl)। ডেভিড মিলার (David Miller) নেতৃত্বাধীন রয়্যালস ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আগের ম্যাচে ডারবান সুপার জায়ান্টসকে (Durban Super Giants) ১০ রানে হারানোর পর মাঠে নামবে রয়্যালস। অন্যদিকে এইডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বাধীন সানরাইজার্স ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে তাদের। এই মুহূর্তে টানা দু'ম্যাচে জয় পেয়েছে তারা। এমআই কেপটাউনের (MI Cape Town) বিরুদ্ধে পরপর জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে তারা। আগের ম্যাচে রশিদ খানের দলকে দুই উইকেটে হারিয়েছিল তারা।

কবে, কোথায় আয়োজিত হবে পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ?

১৯ জানুয়ারি, পারলের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl) পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?

এসএ২০ ২০২৩-এর পারল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).