NZ W vs PAK W, ICC Women's World Cup 2025 Winning Prediction: নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আজ, ১৮ অক্টোবর মুখোমুখি হবে NZ W বনাম PAK W। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?

NZ W vs PAK W, ICC Women's World Cup 2025 Winning Prediction: নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
New Zealand Women (Photo Credit: White Ferns/ X)

New Zealand Women National Cricket Team vs Pakistan Women National Cricket Team, Winning Prediction: নিউজিল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১৯ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৮ অক্টোবর মুখোমুখি হবে NZ W বনাম PAK W। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? নিউজিল্যান্ড বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১টি জয় এবং ২টি হার নিয়ে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। তবে তাদের নির্ভর করতে হবে ভারতের পরের ম্যাচের ফলাফলের ওপর। অন্যদিকে, পাকিস্তান মহিলা দল বর্তমানে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানে রয়েছে, তাদের ঝুলিতে ৩টি হার রয়েছে। সেমিফাইনালে যোগ্যতার তাদের সম্ভাবনা খুব কম। NZ W vs PAK W, ICC Women's World Cup 2025 Dream11 Prediction: নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫

নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ

ওয়ানডে ম্যাচে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা। এই ১৭টি ম্যাচে নিউজিল্যান্ড মহিলা জিতেছে ১৫ বার এবং পাকিস্তান মহিলা ২ বার জিতেছে।

নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ সাধারণত ফ্ল্যাট প্রকৃতির, ফলে শুরুর দিকে ধারাবাহিক বাউন্স থাকে। তবে, ম্যাচ যত এগোয়, তত পিচের অবস্থার অবনতি হয়, পিচ স্পিনারদের অনুকূল হয়ে যায়, এই স্লো পিচে গ্রিপ চলে আসে। মাঝের ওভারে স্পিন বোলিং একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে। পেস বোলাররা সম্ভবত এই ট্র্যাকে সুইং বা সিম থেকে সীমিত সাহায্য পাবেন, বিশেষ করে দিন-রাত্রি ম্যাচে। তাই এই পিচে টসে জিতে ব্যাট করা ভালো সিদ্ধান্ত প্রমাণিত হতে পারে।

নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:২৫০-২৭০ রান

দ্বিতীয় ইনিংস:২১০-২২০ রান

নিউজিল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction

নিউজিল্যান্ড মহিলা এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। যদিও পাকিস্তান শ্রীলঙ্কাতেই সব ম্যাচ খেলেছে, তবে নিউজিল্যান্ডের তাদের বিপক্ষে রেকর্ড একতরফা। সব কিছু বিবেচনা করলে বোঝা যায় কলম্বোর উইকেটে উভয় দলেই ভাল ব্যাটিং করতে পারবে। তবে স্পিনাররা খেলায় আসার সাথে সাথে আসল ফারাক গড়ে দেবে। দক্ষতা এবং প্রভাবের কারণে নিউজিল্যান্ডের দিকে পাল্লা ভারী। পাকিস্তানকে তাই আজ জিততে হলে সেরাটা দিতে হবে।

Google বলছে, আজ নিউজিল্যান্ড মহিলার জেতার সম্ভাবনা-৭১% এবং পাকিস্তান মহিলার জেতার সম্ভাবনা-২৯%

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).