T10 League Live Streaming: নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন
নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
আজ ১ ডিসেম্বর, শুক্রবার আবুধাবি টি-১০ লিগের ৯ নম্বর ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স (New York Strikers) ও নর্দান ওয়ারিয়র্স (Northern Warriors) মুখোমুখি হবে। শেষ ম্যাচে নিউ ইয়র্ক বাংলা টাইগার্সকে (Bangla Tigers) ৮ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার্সরা ১০ ওভারে ১০১ রান করে ৭ উইকেট খুইয়ে। যেখানে চামিকা করুণারত্নে (Chamika Karunaratne) তিনটি এবং মহম্মদ জাওয়াদুল্লাহ (Muhammad Jawadullah) দুটি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে ৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স, যেখানে কুশল পেরেরার (Kusal Perera) ব্যাট থেকে ২০ বলে আসে ৫০ রান। অন্যদিকে, নর্দান ওয়ারিয়র্স গতকাল ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে। যেখানে প্রথমে ব্যাট করে টিম আবুধাবি ৭ উইকেটে ১০৩ রান করেন যেখানে তাবরেজ শামসি ২টি উইকেট নেন। এরপর বিনা উইকেট হারিয়ে ৯ ওভারেই কেনার লুইস (Kennar Lewis) এবং হজরতুল্লাহ জাজাই (Hazratullah Zazai) রান তাড়া করে ফেলেন। LLC Live Streaming: আরবানাইজার্স হায়দরাবাদ বনাম ভিলওয়ারা কিংস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে
‘Zazai Show’ in #ADT10 yesterday 🫡👊🏻#TADvNW #AbuDhabiT10 #CricketsFastestFormat #InAbuDhabi #ADT10 pic.twitter.com/s5FBXh1Ag0— T10 Global (@T10League) December 1, 2023
নর্দান ওয়ারিয়র্স স্কোয়াড: কেনার লুইস, হজরতুল্লাহ জাজাই, অ্যাডাম হোস, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কলিন মুনরো, জেমস নিশাম, কাউনাইন আব্বাস (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, অঙ্কুর সাংওয়ান, তাবরাইজ শামসি, অভিমন্যু মিঠুন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমিজ শাহজাদ, মুহাম্মদ হাসনাইন, রোমারিও শেফার্ড, শামার জোসেফ।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্স স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াসিম, কুশল পেরেরা, কায়রন পোলার্ড (অধিনায়ক), আসিফ আলী, ওডেন স্মিথ, সুনীল নারাইন, আকিল হোসেন, চামিক করুণারত্নে, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মহম্মদ আমির, আলী খান, শোয়েব মালিক, মার্ক দেওয়াল, লাহিরু কুমার, লাসিথ ক্রুসপুল, উইল জ্যাকস, চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান, মহম্মদ হারিস।
কবে, কোথায় আয়োজিত হবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ?
১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স।
কখন থেকে শুরু হবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ?
নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি টিভিতে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি অনলাইন নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

