MIW vs UPW, WPL 2025 Dream11 Prediction: আজ মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম ইউপি ওয়ারিয়র্জ উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction
ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Mumbai Indians WPL vs UP Warriorz WPL, WPL 2025 Dream11 Prediction: শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ডাব্লুপিএলের তৃতীয় মরসুমের ১১ নম্বর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ইউপি ওয়ারিয়র্জ উইমেন দলের মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। মরসুমে তিন ম্যাচের দুটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে আরসিবি মহিলা দলকে চার উইকেটে হারিয়েছিল তারা। ন্যাট স্কিভার-ব্রান্ট (২১ বলে ৪২), হরমনপ্রীত কৌর (৩৮ বলে ৫০) এবং অমনজ্যোত কৌর (২৭ বলে ৩৪) জয়ের তারকা ছিলেন। অন্যদিকে, ইউপি ওয়ারিয়র্জও তাদের আগের ম্যাচে আরসিবিকে সুপার ওভারে পরাজিত করে। সোফি একলেস্টোন ১৯ বলে ৩৩ রান করে খেলাটি টাই করেন। এরপর সুপার ওভারে ৮ রান ডিফেন্ড করতে গিয়ে মাত্র ৪ রান দেন তিনি। DC W vs GG W, WPL 2025: গুজরাট জায়ান্টসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে শীর্ষে দিল্লি ক্যাপিটালস
মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম ইউপি ওয়ারিয়র্জ উইমেন ম্যাচের খুঁটিনাটি
হেড টু হেড রেকর্ডঃ ডাব্লুপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন। এই ৫টি ম্যাচের মধ্যে ইউপি ওয়ারিয়র্জ উইমেন জিতেছে ২টিতে, মুম্বই ইন্ডিয়ান্স উইমেন জিতেছে ৩বার।
আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
পিচ রিপোর্টঃ টুর্নামেন্টের এবারের আসরে এখনও পর্যন্ত শুধু একটিই খেলাই হয়েছে এই ভেন্যুতে। যেখানে ১৭০ রান সহজেই চেস করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ট্র্যাকটি ব্যাটিংয়ের জন্য ভাল। তবে খেলা চলাকালীন দেখা গিয়েছে যে স্পিনাররা পিচ থেকে কিছুটা সাহায্য পাচ্ছেন।
টসঃ ডব্লিউপিএল ২০২৫-এর টুর্নামেন্টে খেলা চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে চেজিং দল। এই ভেন্যুটিকে রান তাড়া করার জন্য আদর্শ। ট্র্যাকের ধারা মাথায় রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে পারেন অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম ইউপি ওয়ারিয়র্জ উইমেন ম্যাচের Dream XI প্রেডিকশন
উইকেটরক্ষক: ইয়াস্তিকা ভাটিয়া
ব্যাটসম্যান: হরমনপ্রীত কৌর, কিরণ নাভগিরে
অলরাউন্ডার: গ্রেস হ্যারিস, হেইলি ম্যাথিউজ, ন্যাট স্কিভার-ব্রান্ট, দীপ্তি শর্মা, অ্যামেলিয়া কের, চিনেল হেনরি, অমনজ্যোত কৌর
বোলার: সোফি একলেস্টোন
অধিনায়ক অপশন: ন্যাট স্কিভার-ব্রান্ট/ সোফি একলেস্টোন
সহ-অধিনায়ক অপশন: চিনেল হেনরি/ হেইলি ম্যাথিউজ
(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

