Mumbai Indians vs Gujarat Titans, IPL Live Streaming: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ১২ মে আইপিএলের ষোড়শ আসরের ৫৭ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আইপিএল ২০২৩-এ গুজরাত টাইটান্স ১১ ম্যাচে ৮ জয় পেয়েছে। তাঁদের জয়ের মূল চাবিকাঠি মহম্মদ শামি ও শুভমান গিল। নতুন করে নিজের ফর্ম খুঁজে পেয়েছেন বিজয় শঙ্করও। এই মুহূর্তে নিজের জায়গা প্লে-অফে পাকা করা হার্দিক বাহিনী পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে, গত চার ম্যাচে তিন জয় নিয়ে ফর্মের শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের বোলিং ইউনিটে ধারাবাহিকতা না থাকলেও মুম্বাইয়ের ব্যাটিং বেশ চমকপ্রদ। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ফর্মে থাকায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শুরুটা ভাল হবে বলে আশা করা যায়। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা রোহিতের দল আজ চাইবে নিজেদের জায়গা প্লে-অফে নিশ্চিত করতে।
Thank God It’s F̶r̶i̶d̶a̶y̶ Matchday! 🥳
🎯: 2️⃣ very crucial points.#OneFamily #MIvGT #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/1PNpnXV7cO— Mumbai Indians (@mipaltan) May 12, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?
১২ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স।
কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স, আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on May 12, 2023 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

