MS Dhoni At Wimbledon: রাফায়েল নাদালের ম্যাচ দেখতে উইম্বলডনের সেন্টার কোর্টে হাজির এমএস ধোনি, দেখুন ছবি
গতকাল উইম্বলডনের (Wimbledon 2022) সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল ( Rafael Nadal) ও টেলর ফ্রিৎজ (Taylor Fritz)। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আজ ধোনির ৪১তম জন্মদিন। সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-র ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (CSK) তাদের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, জন্মদিনের আগে উইম্বলডনের সেন্টার কোর্টের স্টেডিয়ামে ভিড়ের মধ্যে বসে রয়েছেন ধোনি।

ধোনির ওই ছবি পরে নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে উইম্বলডন কর্তৃপক্ষও। ক্যাপশনে লেখা হয়েছে "একজন ভারতীয় ক্রীড়া আইকন উইম্বলডন দেখছেন।" উইম্বলডন কর্তৃপক্ষ ধোনিকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে। আরও পড়ুন: Happy Birthday MS Dhoni: শুভ ৪১-তম জন্মদিন মহেন্দ্র সিং ধোনি, নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা
Yellove All! 🦁viewing the 🐐! #ThalaAtWimbledon 🎾 #WhistlePodu 🦁💛 pic.twitter.com/yyPJXqHYCK
— Chennai Super Kings (@ChennaiIPL) July 6, 2022
12.45 am in India and all eyes on screens. In the stands we have MS Dhoni and Sunil Gavaskar cheering for Indian star- Sania Mirza.#Wimbledon #Wimbledon2022 pic.twitter.com/ToS7oylrXQ
— Karamdeep 🎥📱 (@oyeekd) July 6, 2022
ধোনির পাশাপাশি ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামকেও (David Beckham) সেন্টার কোর্টে নাদালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে দেখা গিয়েছে। এদিকে, একজন টুইটার ব্যবহারকারী সেন্টার কোর্টে উপস্থিত ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) একটি ছবি শেয়ার করেছেন। মনে হয় তিনি সানিয়া মির্জার ম্যাচ দেখতে গিয়েছিলেন।
(The above story first appeared on LatestLY on Jul 07, 2022 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).