Mohammed Shami Meets Daughter: মেয়ের সঙ্গে দেখা করে আপ্লুত শামি, দিলেন উপহার
কেরিয়ারে ফের নতুন চ্যালেঞ্জে নামার আগে মেয়ে আইরা-র সঙ্গে দেখা করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। হাসিন জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলায় নিজের মেয়ের সঙ্গে দেখা করা নিয়ে জটিলতা রয়েছে শামির।
কলকাতা, ৪ অগাস্ট: কেরিয়ারে ফের নতুন চ্যালেঞ্জে নামার আগে মেয়ে আইরা-র সঙ্গে দেখা করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। হাসিন জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলায় নিজের মেয়ের সঙ্গে দেখা করা নিয়ে জটিলতা রয়েছে শামির। তবে এবার কলকাতায় এসে সশরীরে মেয়ে বেবো-র সঙ্গে দেখা করে গেলেন শামি। মেয়েকে আদর করে বেবো বলে ডাকেন ভারতীয় দলের আগুন ঝরানো পেসার।
সংবাদমাধ্যমে প্রকাশ, বেশ কয়েক ঘণ্টা মেয়ে আইরা-র সঙ্গে কাটিয়ে শামি দারুণ খুশি। মেয়ের সঙ্গে বাইরে খাওয়াদাওয়া সারেন শামি। আইরা যা পছন্দ করে সেই মত ডিশ অর্ডার করে বাবা-মেয়ের আড্ডা হয়। মেয়েকে উপহারও দিয়েছেন শামি। আরও পড়ুন-
১০ জনে খেলেও মিস্টার ইন্ডিয়া শ্রীজেশের সৌজন্যে সেমিতে ভারত, টোকিওর পর প্যারিসে পদক আর একটা জয় দূরে
দেখুন ছবিতে
অসুস্থ মেয়ের জন্য হাসপাতালে রাত জেগে পরের দিন ইডেনে আগুনে বোলিং করেছিলেন শামি#IndianCricketTeam#MohammedShami#BCCI https://t.co/t5iAHgCiRG
— ABP Ananda (@abpanandatv) August 3, 2024
প্রসঙ্গত,বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন মা হাসিনের সঙ্গেই থাকে শামির কন্যা আইরা। শামির কলকাতার বাড়িতে মেয়েকে নিয়ে থাকেন হাসিন। সেকানে ভারতের তারকা পেসার থাকেন উত্তর প্রদেশের আমরোহায় নিজের ফার্মহাউসে। সম্প্রতি মেয়ে আইরার জন্মদিনে শামি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন।
(The above story first appeared on LatestLY on Aug 04, 2024 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

