MI Emirates vs Dubai Capitals, Eliminator ILT20 Live Streaming: এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটর, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটর ম্যাচ জেনে নিন

MI Emirates vs Dubai Capitals, Eliminator ILT20 Live Streaming: এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটর, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
MI Emirates vs Dubai Capitals (Photo Credit: International League T20/ Twitter)

আজ ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আন্তর্জাতিক লিগ (International League) ২০২৩-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে এমআই এমিরেটস (MI Emirates) ও দুবাই ক্যাপিটালস (Dubai Capitals)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিকোলাস পুরানের (Nicholas Pooran) নেতৃত্বাধীন এমিরেটস ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্বে টেবিলের তৃতীয় স্থানে ছিল। জয়ে দিয়ে অভিযান শুরু করলেও হারের মুখ দেখতে হয় তাঁদের তবে যথাসময়ে জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তারা। অন্যদিকে, ক্যাপিটলসের অভিযানও মসৃণ ছিল না। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর পথে তারা। ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠেছে তাঁরা। লিগের দু'টি ম্যাচেই ক্যাপিটালসের কাছে হেরেছে এমিরেটস। এখন দেখার বিষয়, এলিমিনেটরে জয় নিয়ে এমিরেটস ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে কি না।

কবে, কোথায় আয়োজিত হবে এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটরের খেলা?

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটরের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটরের খেলা?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস এলিমিনেটরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).