SA20 2025 Dream XI Prediction & Live Streaming: এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের কী হবে এসএ২০ Dream XI Prediction? সরাসরি ম্যাচ দেখবেন যেখানে
এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়। ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টারে।
MI Cape Town vs Sunrisers Eastern Cape, SA20 2025 Dream XI Prediction: এমআই কেপটাউন আজ ২৯ জানুয়ারি বুধবার এসএ২০ ২০২৫ মরসুমের ২৫ নম্বর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপকে আতিথ্য দেবে। এই ম্যাচটি সানরাইজার্সের শেষ লিগ ম্যাচ। সানরাইজার্স ইস্টার্ন কেপ এই মরসুম টানা তিনটি হার দিয়ে শুরু করে। তবে এইডেন মার্করামের নেতৃত্বে সানরাইজার্স পরপর চারটি জয় পেয়েছে। এই মুহুর্তে সানরাইজার্স আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। অন্যদিকে, রাশিদ খানের নেতৃত্বে এমআই কেপটাউন দল এই মরসুমে সাত ম্যাচে মাত্র দুটি পরাজয় পেয়েছে। মোট চারটি জয় নিয়ে কেপ টাউন এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২১ পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে আছে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে ৯৭ রানের দারুণ জয় দিয়ে অভিযান শুরু করে তারা। রাশিদ খানের দল প্লে অফে উঠে গেছে আগেই। ILT20 2025 Dream XI Prediction & Live Streaming: ডেজার্ট ভাইপারস বনাম গালফ জায়ান্টসের আইএলটি২০ Dream XI Prediction, সরাসরি দেখবেন যেখানে
পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন
কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ ইদানীং দুর্দান্ত ব্যাটিং কন্ডিশন দিচ্ছে বলে মনে হচ্ছে। তিন ম্যাচ শেষে ভেন্যুতে প্রথম ইনিংসের গড় রান ১৬৪। টুর্নামেন্টের শুরুতে স্পিনাররা কিছুটা লড়াই করলেও রাশিদ খান এবং কেশব মহারাজ উভয়ই গত সপ্তাহে এখানে আয়োজিত আগের ম্যাচে উল্লেখযোগ্য টার্ন এবং বাউন্স বের করতে সক্ষম হন। নতুন বলে ইনিংসের শুরুতে ফাস্ট বোলারদের জন্য সিম মুভমেন্টের আভাসও থাকবে।
-চলতি মরসুমে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে চেজিং দল। টুর্নামেন্টের প্রথম পর্বে ১৩ জানুয়ারি প্রথম ম্যাচে জিতেছিল প্রথমে ব্যাট করা দলটি।
এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের Dream X1 প্রেডিকশন
উইকেটরক্ষক: ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন
ব্যাটসম্যান: র্যাসি ভন ডার ডুসেন, রিজা হেনড্রিকস, ডিওয়াল্ড ব্রেভিস
অলরাউন্ডার: মার্কো জ্যানসেন, এইডেন মার্করাম, লিয়াম ডসন, জর্জ লিন্ডে
বোলার: রিচার্ড গ্লিসন, ওটনিল বার্টম্যান
অধিনায়ক অপশন: এইডেন মার্করাম/ মার্কো জ্যানসেন
সহ-অধিনায়ক অপশন: ট্রিস্টান স্টাবস/ জর্জ লিন্ডে
MI Cape Town vs Sunrisers Eastern Cape, SA20 2025 Live Streaming
এমআই কেপটাউন স্কোয়াডঃ রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রাসি ফন ডার ডুসেন, ডেওয়াল্ড ব্রেভিস, সেদিকুল্লাহ আতাল, জর্জ লিন্ডে, রিজা হেনড্রিকস, ডেলানো পোটগিয়েটার, রাশিদ খান (অধিনায়ক), করবিন বোশ, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট, কলিন ইনগ্রাম, ডেন পিট, থমাস কাবের, আজমতউল্লাহ ওমরজাই, নুয়ান থুশারা, ক্রিস বেঞ্জামিন, কনর এস্টারহুইজেন, ট্রিস্টান লুস।
সানরাইজার্স ইস্টার্ন কেপ স্কোয়াডঃ জ্যাক ক্রলি, ডেভিড বেডিংহাম, টম অ্যাবেল, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, জর্ডান হারমান, লিয়াম ডসন, সাইমন হার্মার, ওটনেল বার্টম্যান, রিচার্ড গ্লিসন, রোলফ ভ্যান ডার মারওয়ে, ক্রেইগ ওভারটন, প্যাট্রিক ক্রুগার, ওকুহলে সেলে, বেয়ার্স সোয়ানপোয়েল, অ্যান্ডিল সিমেলেন, ড্যানিয়েল স্মিথ, কালেব সেলেকা।
এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের সম্প্রচার সূচি
Go-time at the Newlands 💪 pic.twitter.com/7AaaPbuzjd— Sunrisers Eastern Cape (@SunrisersEC) January 29, 2025
কবে, কোথায় আয়োজিত হবে এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ?
২৯ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) এসএ২০ ২০২৫ ম্যাচে মুখোমুখি হবে এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ।
কখন থেকে শুরু হবে এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ?
এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ?
এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ?
এমআই কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, এসএ২০ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে (Disney+ Hotstar)।
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

