KKR Squad for IPL 2021: আইপিএল ২০২১-র প্রস্তুতি শুরু কেকেআরের; রইল কারা, কাদের বিদায় জানাল দল, দেখুন একনজরে

আইপিএল ২০২১-র (Indian Premier League 2021) তোড়জোড় শুরু। সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোন কোন খেলোয়াড় দলে থাকছে এবং আইপিএল ২০২১-র কারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সফর করছে না, সেই সংক্রান্ত তালিকা প্রকাশ হল ২০ জানুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-র নিলাম (IPL 2021 Player Auction) শুরু হবে। গত সিজনে পাঁচ নম্বরে থেকেও প্লেঅফে পৌঁছতে ব্যর্থ হয়েছে কেকেআর। দলের কোথায় খামতি থেকে যাচ্ছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে এবছর।

KKR Squad for IPL 2021: আইপিএল ২০২১-র প্রস্তুতি শুরু কেকেআরের; রইল কারা, কাদের বিদায় জানাল দল, দেখুন একনজরে
File picture of KKR players during a practice session. (Photo Credits: IANS)

আইপিএল ২০২১-র (Indian Premier League 2021) তোড়জোড় শুরু। সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোন কোন খেলোয়াড় দলে থাকছে এবং আইপিএল ২০২১-র কারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সফর করছে না, সেই সংক্রান্ত তালিকা প্রকাশ হল ২০ জানুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-র নিলাম (IPL 2021 Player Auction) শুরু হবে। গত সিজনে পাঁচ নম্বরে থেকেও প্লেঅফে পৌঁছতে ব্যর্থ হয়েছে কেকেআর। দলের কোথায় খামতি থেকে যাচ্ছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে এবছর।

গত সিজন মিলিয়ে মোট ৫ বার প্লে-অফে খেলতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে অনেক ওঠাপড়া থাকলেও শেষ সিজনে দুর্দান্ত কিছু পারফরম্যান্স দেখার সুযোগ মিলেছে দলের তরফে। আগামী সিজনে তুখর পারফরম্যান্স দেওয়ার জন্যই ময়দানে নেমে পড়েছে শাহরুখের কেকেআর। চলছে পুরোদমে প্রস্তুতি পর্ব।

আইপিএল ২০২০-তে কেকেআরের অধিনায়কের দায়িত্ব প্রাথমিকভাবে দীনেশ কার্তিকের উপরে থাকলেও ইওন মরগ্যানের উপরে পরবর্তী সময়ে দায়িত্ব দেওয়া হয়। গত সিজনে কেকেআরের একাধিক খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল নিরাশাজনক। সেই কারণে ফ্র্যাঞ্চাইজি চাইছে নতুন করে দলটিকে সাজিয়ে গুছিয়ে তুলতে এবং গত সিজনের ভুলত্রুটিগুলো শুধরে নিতে।

আইপিএল ২০২১, যেসমস্ত খেলোয়াড়দের কেকেআর দলে রাখল - দীনেশ কার্তিক, শুভম গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, ইওন মরগ্যান, রাহুল ত্রিপাঠি, সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল, প্যাট কিউমিনস, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, টিম সেইফার্ট।

আইপিএল ২০২১, যেসমস্ত খেলোয়াড়দের কেকেআর দল থেকে বিদায় জানাল- টম ব্যান্টন, ক্রিস গ্রীন, সিদ্ধেশ লাড, মণিরাম সিদ্ধার্থ, নিখিল নাইক।

(The above story first appeared on LatestLY on Jan 20, 2021 08:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).