Lahore Qalandars vs Quetta Gladiators, PSL Live Streaming: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ জেনে নিন

Lahore Qalandars vs Quetta Gladiators, PSL Live Streaming: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Shaheen Shah Afridi in Lahore Qalanders (Photo Credit: Sikander Raza/ Twitter)

আজ ২-য় মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। পয়েন্ট টেবিলের একেবারে দুইপ্রান্তে থাকা দুই দলের লড়াই আজ। পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে কালান্দার্সরা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচসহ আগের তিন ম্যাচ জিতেই এই ম্যাচে নামছে তারা। অন্যদিকে, এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের নিম্নে রয়েছে গ্ল্যাডিয়েটর্স। আগের তিন ম্যাচেই হেরেছে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা?

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা?

পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).