Lahore Qalandars vs Peshawar Zalmi, PSL Live Streaming: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির ম্যাচ জেনে নিন
আজ ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ও পেশোয়ার জালমি (Peshawar Zalmi)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিজেদের শেষ ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। অন্যদিকে, গত ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে পেশোয়ার অধিনায়ক বাবর আজমের ৭৫ রানের ইনিংসটি ব্যর্থ হয়, বোলাররা রান রক্ষা করতে গিয়ে লড়াই করেছিলেন। হারের পরও চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জালমি।
Official #ZalmiDeluxe Matchday Poster
Peshawar Zalmi 🆚 Lahore Qalandars
🕣7 PM Tonight
Let's Go #YellowStorm ⚡#Zalmi #ZKingdom #ZalmiRaalal #HBLPSL8 pic.twitter.com/HW3sAnB65x— Peshawar Zalmi (@PeshawarZalmi) February 26, 2023
কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির খেলা?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির খেলা?
পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 26, 2023 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

