Raksha Bandhan 2020: বোনেদের সঙ্গে রাখি পূর্ণিমায় মেতে উঠলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা
আজ পবিত্র রাখি উৎসব। ভাইদের মঙ্গল কামনায় গোটা দেশজুড়ে চলছে উদযাপন। লকডাউনের জেরে জমকালো অনুষ্ঠান এবার বাতিল। সকলেই নিজেদের মত করে বাড়ির চার দেওয়ালের মধ্যেই মেতে উঠেছেন এই উৎসব পালনে। রাখি উৎসবে সামিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের কেকেআর দলের তারকা ক্রিকেটাররা সকলেই বোনেদের রাখি পরিয়ে সেলিব্রেট করছেন দিনটি। শুভম গিল, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি, নীতিশ রানা-সহ একাধিক তারকারা তাদের বোনেদের হাত থেকে পরছেন রাখি। কেকেআর-র অফিসিয়াল পেজ থেকে ছবিগুলি পোস্ট করা হয়েছে। পছন্দের তারকাদের সুন্দর মুহূর্তের ছবিগুলি থেকে কমেন্ট সেকশনে উপচে পড়েছে ভালবাসা।

চলতি বছরে এপ্রিলে আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জেরে তা পিছিয়ে যায়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আইপিএল। ১০ নভেম্বর আইপিএলের ফাইনাল। কিছুদিন আগেই আইপিএলের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আসন্ন টুর্নামেন্টে যাতে ভাইয়েরা সাফল্য পায়, সেই কারণে রাখিবন্ধনে তারকা ক্রিকেটারদের সাফল্য কামনা করলেন বোনেরা।
#RakshaBandhan2020 #RahulTripathi @NitishRana_27 #NikhilNaik @ShivamMavi23 #KKR pic.twitter.com/IxJ9N8ZT1Y
— KolkataKnightRiders (@KKRiders) August 3, 2020
অ্যান্ড্রু রাসেল, দীনেশ কার্তি এবং সুনীল নারিন। সবমিলিয়ে কেকেআর টিম যথেষ্ট মজবুত। পাশাপাশি ইওন মর্গান এনং প্যাট কুমিনস আরও শক্তিশালী করেছে কেকেআর টিমটিকে। আরব আমিরশাহীতে এবারের আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে। এবারের টুর্নামেন্ট নি:সন্দেহে এসআরকে-র কলকাতা নাইট রাইডার্স দলের কাছে বেশ চ্যালেঞ্জের।
(The above story first appeared on LatestLY on Aug 03, 2020 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).