KKR vs SRH, IPL 2020 Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সরাসরি সম্প্রচার?

আইপিএলে (IPL 2020) শনিবার আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তাদের হারতে হয়েছিল। শনিবার সব ভুলে ম্যাচ জিততে মরিসা নাইটরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সানরাইজার্সও। তাই ডেভিড ওয়ার্নারের পক্ষেও এই ম্যাচ বেশ চাপের। কারণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিশেল মার্শ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে এসেছেন জেসন হোল্ডার। আবু ধাবির স্পিন সহায়ক পিচে কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের অস্ত্র হাতে চলেছে আফগান স্পিন জুটি মহম্মদ নবি এবং রশিদ খান।

KKR vs SRH, IPL 2020 Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সরাসরি সম্প্রচার?
KKR vs SRH Live Streaming (Photo Credits: File Image)

আইপিএলে (IPL 2020) শনিবার আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তাদের হারতে হয়েছিল। শনিবার সব ভুলে ম্যাচ জিততে মরিসা নাইটরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সানরাইজার্সও। তাই ডেভিড ওয়ার্নারের পক্ষেও এই ম্যাচ বেশ চাপের। কারণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিশেল মার্শ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে এসেছেন জেসন হোল্ডার। আবু ধাবির স্পিন সহায়ক পিচে কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের অস্ত্র হাতে চলেছে আফগান স্পিন জুটি মহম্মদ নবি এবং রশিদ খান।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কখন আছে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ২৬ সেপ্টেম্বর, শনিবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ খেলা কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আবু ধাবির শিখ জায়েদ স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ কখন শুরু হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু। টস হবে ৭টায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Sep 26, 2020 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).