Karachi Kings vs Multan Sultans, PSL Live Streaming: করাচি কিংস বনাম মুলতান সুলতানস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর করাচি কিংস বনাম মুলতান সুলতানসের ম্যাচ জেনে নিন
আজ ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস (Karachi Kings) ও মুলতান সুলতানস (Multan Sultans)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শেষ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে করাচি। তারা চাইবে মোহাম্মদ রিজওয়ানের দলের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করতে এবং এই মরসুমে তাদের দ্বিতীয় জয়টি রেকর্ড করতে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছে মুলতান সুলতানস। শেষ চার ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। তাদের পয়েন্ট এখন আট। আসন্ন ম্যাচে পুরোদস্তুর পারফরমেন্স করে জয়ের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে মুলতান।
Welcome @MultanSultans in Karachi 🤝
It's time we get in action again! 🤜🤛#KingsSquad | #YehHaiKarachi| #HBLPSL8 pic.twitter.com/y9LjIKYata— Karachi Kings (@KarachiKingsARY) February 25, 2023
কবে, কোথায় আয়োজিত হবে করাচি কিংস বনাম মুলতান সুলতানসের খেলা?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) করাচি কিংস বনাম মুলতান সুলতানসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে করাচি কিংস বনাম মুলতান সুলতানসের খেলা?
পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 26, 2023 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

