MI vs KKR Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সরাসরি সম্প্রচার
আইপিএলে (IPL 2021)-র গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রবিবার সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরে কলকাতার (KKR) বিরুদ্ধে নামছে মুম্বই। অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছেন ইয়ন মর্গানরা। কেকেআর শিবিরের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুম্বইকে হারাতে পারলে প্লে অফের লড়াইয়ে ঢুকে পড়বে তারা। অন্যদিকে, মুম্বই যদি হেরে যায় তাহলে প্লে অফের লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ৮, সম সংখ্যাক ম্যাচ খেলে কলকাতা ৬ পয়েন্টে দাঁড়িয়ে।

জানা যাচ্ছে, কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে ফিরতে চলেছেন রোহিত শর্মা। ধোনিদের বিরুদ্ধে রোহিতের অভাব টের পেয়েছে আম্বানির দল। ইংল্যান্ড সফর সেরে ফেরা রোহিতের সামান্য চোটের সমস্যা ছিল, তাই কোনও ঝুঁকি না নিয়ে চেন্নাই ম্যাচে তাঁকে নামানো হয়নি। তবে এবার প্লে অফের লড়াই শুরু হয়েছে, এমন সময় একটা ম্যাচে হারা মানেই চাপে পড়ে যাওয়া। তাই কলকাতার বিরুদ্ধে রোহিতকে নামাতে চলেছে মুম্বই। তবে হার্দিক পান্ডিয়ার খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আরও পড়ুন: IPL 2021, MI vs KKR: আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কোথায় খেলা হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কবে ও কখন শুরু হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ?
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।
(The above story first appeared on LatestLY on Sep 23, 2021 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).