CSK vs DC: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্থের নেতৃ্বাধীন দিল্লি ক্যাপিটালস (Chennai Super Kings vs Delhi Capitals)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আইপিএল ২০২০-তে সিএসকে-র পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে দিল্লি রানার্স হয়েছিল। শিখর ধাওয়ান, পৃথ্বি শ, অজিঙ্কে রাহানে, স্টিভেন স্মিথের পাশাপাশি আরও ফায়ারপাওয়ার থাকলে দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে কড়া চ্যালেঞ্জ দিতে পারে।

দিল্লির নবনিযুক্ত অধিনায়ক ঋষভ পন্থ বলেছে, "অধিনায়ক হিসাবে আমার প্রথম ম্যাচটি মাহি ভাইয়ের বিপক্ষে হবে। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এটা আমার পক্ষে ভালো অভিজ্ঞতা হবে। আমার অভিজ্ঞতা ও তাঁর কাছ থেকে যা শিখেছি সেটাই অ্যাপ্লাই করব।" পৃথ্বী শ গত মরশুমে তেমন কিছু করতে পারেননি। তবে তিনি বিজয় হাজারে ট্রফিতে বেশ ছন্দে ছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ঋষভ। তাঁর দলে রয়েছেন মার্কাস স্টোনিস, শিমরন হেটমার এবং স্যাম বিলিংসের মতো টি-২০ বিশেষজ্ঞ। পেস আক্রমণে রয়েছেন ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, উমেশ যাদব, ক্রিস উকস ও অ্যানরিচ নর্টজে। স্পিনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। আরও পড়ুন: IPL 2021: বাংলা সহ ৮টি ভাষায় আইপিএল সম্প্রচার, দেখে নিন ধারাভাষ্যকারদের তালিকা
অন্যদিকে, সুরেশ রায়নার ফিরে আসা চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী করে তুলবে। রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস ও আম্বতি রায়ডু থাকায় দিল্লির ব্যাটিং লাইনআপ এমনিতেই শক্তিশালী। মিডল অর্ডারে রয়েছেন ধোনি, তরুণ অলরাউন্ডার স্যাম কুরান ও মইন আলি। পেস বোলিংয়ে শার্দুল ঠাকুর ও দীপক চাহার, স্পিনে রবীন্দ্র জাদেজা, মইন, তাহির। সিএসকে-র বোলিং সাইড যথেষ্ট ব্যালান্সড।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, কৃষ্ণপ্পা গৌতম।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, শিমরন হেটমার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস উকস, উমেশ যাদব, ইশান্ত শর্মা।
পরিসংখ্যান: দুই দল এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে। সিএসকে জিতেছে ১৫টিতে। ৮টি ম্যাচে জিতেছে দিল্লি।
(The above story first appeared on LatestLY on Apr 10, 2021 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).