RR vs SRH: আইপিএলে আজ সাইরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ৪০ তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যদি আজকের ম্যাচ হায়দরাবাদ হেরে যায় তবে প্লে অফের লড়াইয়ে তাদের থাকা কঠিন হয়ে উঠবে এবং রাজস্থান এই ম্যাচে জয় পেলে তারা প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে যাবে।

RR vs SRH: আইপিএলে আজ সাইরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
RR vs SRH

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ৪০ তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যদি আজকের ম্যাচ হায়দরাবাদ হেরে যায় তবে প্লে অফের লড়াইয়ে তাদের থাকা কঠিন হয়ে উঠবে এবং রাজস্থান এই ম্যাচে জয় পেলে তারা প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে যাবে।

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন এসআরএইচ কেকেআরের বিপক্ষে গত ম্যাচে সুপার ওভারে হেরে যায়। অন্যদিকে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রাজস্থান। টপ অর্ডারে ক্রমাগত পরিবর্তন করেও খুব বেশি কিছু করতে পারেনি হায়দরাবাদ। যদি একই রকম চলতে থাকে তবে তাদের লড়াই আরও কঠিন হয়ে যাবে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: রবিন উথাপ্পা, বেন স্টোকস, সানজু স্যামসন, স্টিভ স্মিথ, জোস বাটলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগী।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, বিজয় শংকর, আবদুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নটরাজন, বাসিল থাম্পি।

পিচ রিপোর্ট: দুবাইয়ের পিচ স্লো। তাই স্পিনাররা সাহায্য পাবেন। ১৭০-১৮০ রান লড়াই করার জন্য যথেষ্ট।

পরিসংখ্যান: এর আগে দুই দল ১২টি ম্যাচ খেলেছে। দুই দলই ৬টি করে ম্যাচ জিতেছে।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2020 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).