IPL 2020, MI vs SRH Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সরাসরি সম্প্রচার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ১৭তম ম্যাচে আজ রবিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুপুর সাড় থেকে ম্যাচ শুরু হবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিস্ফোরক ব্যাটিং লাইন যে কোনও দলের বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দিতে পারে। বোলিংয়েও রোহিত শর্মার দল বেশ শক্তিশালী। তাই শারজায় বেশ লড়াই করতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে।

হায়দরাবাদের উদ্বেগকে আরও কারণ রয়েছে। পেসার ভুবনেশ্বর কুমারের খেলা নিয়ে সন্দেহ রয়ে গেছে। শুক্রবার রাতে তিনি চোট পেয়েছিলেন এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলায় নিজের শেষ ওভারটি শেষ করতে পারেননি। রবিবার তিনি না খেললে বাসিল থাম্পি, সন্দীপ শর্মা বা সিদ্ধার্থ কৌলের মধ্যে একজন দলে আসত পারেন। অধিনায়ক রোহিত শর্মা রানে ফিরে আসাতে মুম্বই ইন্ডিয়ান্সের উইনিং কম্বিনেশনে কোনও পরিবর্তন আসার সম্ভাবনা নেই। মিডল অর্ডারে ঈশান কিষাণ, হার্ডিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ডও ভয় ধরাচ্ছেন বিপক্ষ বোলারদের। গত ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চনমনে রয়েছে হায়দরাবাদ। দলের উঠতি খেলোয়াড়রা টেক্কা দিয়েছে তারকাদের।আরও পড়ুন: CSK vs KXIP: আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কখন আছে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ৪ অক্টোবর, রবিবার হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স খেলা কোথায় হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স কখন শুরু হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টা থেকে শুরু। টস হবে ৩টেয়।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Oct 04, 2020 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).