India vs Ireland Live Streaming: আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?

ভারত এবং আয়ারল্যান্ড রবিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে (India vs Ireland 1st T20I 2022) মুখোমুখি হবে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এই প্রথমবার হার্দিক টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন। এটিও দেখতে হবে যে উমরান মালিক এবং আরশদীপ সিং আজকের ম্যাচে দলে জায়গা পান কি না। সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন প্লেয়িং ইলেভেনে থাকবেন বলে আশা করা হচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ রানে ফেরার জন্য তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

India vs Ireland Live Streaming: আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
India players during a training session (Photo credit: Twitter)

ভারত এবং আয়ারল্যান্ড রবিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে (India vs Ireland 1st T20I 2022) মুখোমুখি হবে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এই প্রথমবার হার্দিক টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন। এটিও দেখতে হবে যে উমরান মালিক এবং আরশদীপ সিং আজকের ম্যাচে দলে জায়গা পান কি না। সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন প্লেয়িং ইলেভেনে থাকবেন বলে আশা করা হচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ রানে ফেরার জন্য তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন অ্যান্ড্রু বালবির্নি। তবে সবথেকে বেশি নজর থাকবে পল স্টার্লিংয়ের উপর, কারণ তাঁর খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে।

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি কবে খেলা হবে?

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২৬ জুন, রবিবার।

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি কোথায় খেলা হবে?

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি খেলা হবে দ্য ভিলেজ, ডাবলিন-এ।

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি কখন শুরু হবে?

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়। টস হবে রাত সাড়ে ৮টায়।

কোন চ্যানেলে আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ সম্প্রচার করবে?

আয়ারল্যান্ড বনাম ভারত ম্যাচ সম্প্রচার করা হবে Sony Sports Network-এ।

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি-টোয়েন্টির অনলাইন স্ট্রিমিং কোথায় দেখতে পাওয়া যাবে?

ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে Sony Liv-এ ।

(The above story first appeared on LatestLY on Jun 26, 2022 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).