IND vs ENG 5th Test, Day 3 Live Streaming: ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্ট তৃতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে
ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়
সিরিজে ৩-১ ব্যবধানে পকেটস্থ করার পর ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জয় পেতে মাঠে নেমেছে ভারত। হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জেতার পর বিরাট কোহলি ও মহম্মদ শামির মতো ম্যাচ উইনার ছাড়ায় ভারতকে সবাই যখন দুর্বল ভাবে তখনই তারা ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। গতকাল শেষ সেশনে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশীরের এবং টম হার্টলির উইকেটের সুবাদে ভারত কিছুটা বিপাকে পড়লেও শেষের দিকে এসে হাল ধরার চেষ্টা করেন কুলদীপ এবং বুমরাহ। এর আগে অভিষেক টেস্টেই অর্ধশতক করেন পাডিক্কল। রাঁচি টেস্টে সফল না হলেও এই টেস্ট ফর্মে ফিরে অর্ধশতক করেছেন সরফরাজ আহমেদ। বেন স্টোকস অবশেষে গত বছর অ্যাসেজের পর প্রথমবারের মতো বোলিং করেন এবং রোহিতকে তার ওভারের প্রথম বলেই ১৬২ বলে ১০৩ রানে আউট করেন। স্টোকস ১৭১ রানের পার্টনারশিপের সমাপ্তি ঘটানোর পরের ওভারেই অ্যান্ডারসন ১৫০ বলে ১১০ রানে করা শুভমনকে আউট করেন এবং তাঁর ৭০০তম টেস্ট উইকেট থেকে তিনি ১ উইকেট দূরে। IND vs ENG 5th Test Day 2: রোহিত-শুভমনের শতক! ইংল্যান্ডের স্পিনে জড়িয়েও প্রথম ইনিংসেই ভারত প্রায় ৫০০
🎥 That Maiden Test Fifty Moment! 🙌
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @devdpd07 | @IDFCFIRSTBank pic.twitter.com/NLSSZ9TjCC
— BCCI (@BCCI) March 8, 2024
ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাটিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের একাদশঃ বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
৯ মার্চ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, পঞ্চম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 09, 2024 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

