IND vs ENG 5th Test Day 2: রোহিত-শুভমনের শতক! ইংল্যান্ডের স্পিনে জড়িয়েও প্রথম ইনিংসেই ভারত প্রায় ৫০০
আজ দিনের শেষ ভারতের স্কোর ৮ উইকেটে ৪৭২ রান, কাল যখন বুমরাহ এবং কুলদীপ ব্যাটিং করতে আসবে তখন ভারত ২৫৫ রানে এগিয়ে খেলা শুরু করবে
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতের স্বপ্নের মতো শুরু করার পরে সরফরাজ খান এবং দেবদত্ত পাডিক্কলকে আউট করে খেলায় নয়া মোড় দেওয়ার চেষ্টা করে ইংল্যান্ড। দিনের শেষ সেশনে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশীরের এবং টম হার্টলির উইকেটের সুবাদে ভারত কিছুটা বিপাকে পড়লেও শেষের দিকে এসে হাল ধরার চেষ্টা করেন কুলদীপ এবং বুমরাহ। এর আগে অভিষেক টেস্টেই অর্ধশতক করেন পাডিক্কল। রাঁচি টেস্টে সফল না হলেও এই টেস্ট ফর্মে ফিরে অর্ধশতক করেছেন সরফরাজ আহমেদ।এরপর জাদেজা অশ্বিনকে দ্রুত ফেরান হার্টলি। ভারতের প্রথম সেশনে রোহিত শর্মা এবং শুভমন গিল শতক করে ইংল্যান্ডের মনোবল ভেঙ্গে দেন। তবে, বেন স্টোকস অবশেষে গত বছর অ্যাসেজের পর প্রথমবারের মতো বোলিং করেন এবং রোহিতকে তার ওভারের প্রথম বলেই ১৬২ বলে ১০৩ রানে আউট করেন। স্টোকস ১৭১ রানের পার্টনারশিপের সমাপ্তি ঘটানোর পরের ওভারেই অ্যান্ডারসন ১৫০ বলে ১১০ রানে করা শুভমনকে আউট করেন এবং তাঁর ৭০০তম টেস্ট উইকেট থেকে তিনি ১ উইকেট দূরে। AUS vs NZ 2nd Test 1st Day Stumps: অজি পেসের সামনে ধরাশায়ী কিউইরা, বোলিংয়ে ভরসা হেনরিই
Of hundreds and celebrations! 👏 🙌
Rohit Sharma 🤝 Shubman Gill
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ImRo45 | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/yTZQ4dAoEe
— BCCI (@BCCI) March 8, 2024
এরপরে পাডিক্কল ভারতের হয়ে পাল্টা আক্রমণ করেন এবং সেখানে তাঁর সঙ্গী ছিলেন সরফরাজ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে রোহিত ও গিল উভয় খেলোয়াড়ই তাদের নিজ নিজ সেঞ্চুরি অতিক্রম করে ভারতকে লিড এনে দেন। আজ দিনের শেষ ভারতের স্কোর ৮ উইকেটে ৪৭২ রান, কাল যখন বুমরাহ এবং কুলদীপ ব্যাটিং করতে আসবে তখন ভারত ২৫৫ রানে এগিয়ে খেলা শুরু করবে। গতকাল ধর্মশালা টেস্টেও ভারত তাদের চাপ ইংল্যান্ডের ওপর বজায় রাখতে সক্ষম হয় এবং অবশেষে দ্বিতীয় সেশন থেকেই ম্যাচে এগিয়ে যায়। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে তাঁর পঞ্চম ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি করেন। তিনি ৫৭ রানে বশীরের বলে ফিরে যান, এদিকে ভালো শুরু করলেও ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিনের চার উইকেটের পাশাপাশি কুলদীপ যাদবের পাঁচ উইকেট ইংল্যান্ডের ব্যাটিংয়ে ফের ধস নামে।
India lose wickets but extend the lead on a dominating day.#WTC25 | #INDvENG 📝: https://t.co/0sc3mQ50r4 pic.twitter.com/lQb7DmFsC6
— ICC (@ICC) March 8, 2024
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

