IND vs AUS 4th Test Day 2 Live Scorecard: কামিন্সের শিকার রোহিত-রাহুল! বক্সিং ডে টেস্টে ৪৭৪ অলআউট অস্ট্রেলিয়া
২৪ রানে কেএল ফিরে যেতে ভারতের স্কোর এই মুহূর্তে ৫১/২, পিছিয়ে ৪২৩ রানে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৭৪ রান তাড়া করতে নেমেছে ভারত। ভারতের হয়ে বোলিংয়ে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ।
Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। বক্সিং ডে টেস্টে রোহিত শর্মা আজ ওপেন করতে আসেন। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্সের বলে পুল মারতে গিয়ে আউট হয়ে ফিরে যান মাত্র ৩ রানে। এরপর কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে ভালো জুটি গড়েন। তবে দ্বিতীয় সেশনের শেষ বলে বোল্ড হন রাহুল। ২৪ রানে কেএল ফিরে যেতে ভারতের স্কোর এই মুহূর্তে ৫১/২, পিছিয়ে ৪২৩ রানে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৭৪ রান তাড়া করতে নেমেছে ভারত। ভারতের হয়ে বোলিংয়ে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর চার উইকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে রোহিতের আদেশে ভারতীয় এই পেস বোলারকে ২৮.৪ ওভার বল করতে হয়। IND vs AUS 4th Test Day 2 Live Scorecard: স্মিথের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসেই ৪৫০ পার অজিরা
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের লাইভ স্কোরকার্ড
That'll be Tea on Day 2 of the 4th Test.
India 51/2
Scorecard - https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/ERTL2a8mOt
— BCCI (@BCCI) December 27, 2024
যেখানে তিনি ৯৯ রানে দিয়ে উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং নাথান লায়নের উইকেট নেন। স্টিভ স্মিথের ১৯৭ বলে ১৪০ রানের ইনিংস খেলে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হন। আকাশদীপ প্রথমে মিচেল স্টার্ককে আউট করে একই ওভারে স্মিথকে আউট করেন। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্টিভ স্মিথের সেঞ্চুরির সঙ্গে প্রথমে প্যাট কামিন্সের জুটিতে স্কোর ২৯৯/৬ থেকে ৪১১/৭ এ নিয়ে যায়। ৪৯ রান করে অজি অধিনায়ক জাদেজার বলে ফিরে গেলেও তখন অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। এরপর মিচেল স্টার্কের সঙ্গেও স্মিথ ফের জুটি গড়ে স্কোর ৪৫০ করে ভারতের বোলারদের ধুলোয় মিশিয়ে দেন।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2024 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

