IND vs AUS 2nd Test, Day 3 Border Gavaskar Trophy 2023 Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট দ্বিতীয় দিনে ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

IND vs AUS 2nd Test, Day 3 Border Gavaskar Trophy 2023 Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা
IND vs AUS 2nd Test 2023 (Photo Credit: ICC/ Twitter)

১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট সহজ জয়ের পর  ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত, অন্যদিকে অস্ট্রেলিয়া চেষ্টায় রয়েছে সিরিজ সমতায় আনার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ৬১ রান। ভারত প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া দ্রুত রান তুলতে সক্ষম হয়। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশানে দারুণভাবে ওপেনিং শুরু করে অপরাজিত আছেন। অক্ষর ১১৫ বলে ৭৪ এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অষ্টম উইকেটে ১৭৭ বলে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে লিডের দ্বারপ্রান্তে নিয়ে যান। অজি শিবিরে নাথান লায়নের দাপটে ভারতের টপঅর্ডার ব্যাকফুটে চলে যায়। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৬০ রানে ৫ উইকেট নেন।

কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ? 

১৯ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2023 08:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).