IND vs AUS 2nd Test, Day 2 Border Gavaskar Trophy 2023 Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা
১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিনে ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট সহজ জয়ের পর ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত, অন্যদিকে অস্ট্রেলিয়া চেষ্টায় রয়েছে সিরিজ সমতায় আনার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে কোনো উইকেট না খুইয়ে ২১ রানে ফিরেছে ভারত। কাল সকালে ফের ব্যাটিং করতে নামবেন রোহিত-রাহুল। এর আগে পিটার হ্যান্ডসকম্বের ৭২ রানের জেরে ২৬৩ রানে ইনিংস শেষ করে অজিরা। তৃতীয় সেশনের শুরুতে সপ্তম উইকেটে পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স ৫০ রানের বেশি জুটি গড়েন। তাঁর আগের সেশনে উসমান খোয়াজা অর্ধশতরান করতে পারলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। তবে কে এল রাহুলের ক্যাচের সৌজন্যে ৮১ রানে ফিরে যান তিনি, তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজার ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ হয়। প্রথম সেশনের শেষের দিকে একই ওভারে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেট হারিয়ে ফিরে যান।
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১৮ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
After going up 1-0 in the series, #TeamIndia will look to keep the winning momentum in the next game! 🇮🇳🆚🇦🇺
🏏 2nd Test 🗓️ Feb 17 ⏰ 9:30 AM onwards..
𝙇𝙞𝙫𝙚 𝙏𝙝𝙚 𝙂𝙖𝙢𝙚 𝙤𝙣 𝘿𝘿 𝙎𝙥𝙤𝙧𝙩𝙨 📺 (𝘿𝘿 𝙁𝙧𝙚𝙚 𝘿𝙞𝙨𝙝)#INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/4h9aQ5wdY4
— Doordarshan Sports (@ddsportschannel) February 16, 2023
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)
(The above story first appeared on LatestLY on Feb 18, 2023 08:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

