ICC Women's T20 World Cup 2023, Day 6 Live Streaming: মহিলা টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ দিন, জেনে নিন সূচি এবং কোথায়, কখন দেখবেন খেলা
আজকের প্রথম ম্যাচ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা এবং দ্বিতীয় ম্যাচ পাকিস্তান বনাম আয়ারল্যান্ড মহিলা।
শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women’s T20 World Cup) অষ্টম আসর। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৯ সালে ইংল্যান্ডে। টুর্নামেন্টের ফরম্যাট রাউন্ড-রবিন পর্বের পর ১০টি দল নিয়ে মোট ২৩টি ম্যাচে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দক্ষিণ আফ্রিকাসহ মোট ১০টি দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশ নেবে। গতকালের ম্যাচে বাংলাদেশের মেয়েদের হারিয়ে ৮ উইকেটের বিশাল জয় লাভ করে অস্ট্রেলিয়া।
দেখে নিন আজকের ম্যাচের সূচী
MATCH DAY
ICC Women's T20 World Cup 2023
🏟️: Cape Town#T20WorldCup #INDvWI #TeamIndia #WestIndies #PAKvIRE #Pakistan #Ireland pic.twitter.com/5ulogRGEnd
— Square Sports Cricket (@squarescricket) February 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ দিনের খেলা?
প্রথম ম্যাচ- কেপ টাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ম্যাচ- কেপ টাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) পাকিস্তান বনাম আয়ারল্যান্ড মহিলা, টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে মহিলা টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ দিনের খেলা?
প্রথম ম্যাচ- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
দ্বিতীয় ম্যাচ- পাকিস্তান বনাম আয়ারল্যান্ড মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

