ICC Women's T20 World Cup 2023, Day 2 Live Streaming:মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় দিন, জেনে নিন সূচী এবং কোথায়, কখন দেখবেন খেলা
আজকের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ মহিলা বনাম ইংল্যান্ড মহিলা এবং দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া মহিলা বনাম নিউজিল্যান্ড মহিলা।
শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women’s T20 World Cup) অষ্টম আসর। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৯ সালে ইংল্যান্ডে। টুর্নামেন্টের ফরম্যাট রাউন্ড-রবিন পর্বের পর ১০টি দল নিয়ে মোট ২৩টি ম্যাচে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দক্ষিণ আফ্রিকাসহ মোট ১০টি দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশ নেবে। কেপ টাউনে গ্রুপ ১-এর প্রথম ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে অবিশ্বাস্য হারের মুখ দেখতে বাধ্য করে শ্রীলঙ্কা।
দেখে নিন আজকের ম্যাচের সূচী
MATCH DAY
ICC Women's T20 World Cup 2023
🏟️: Paarl#T20WorldCup #WIvENG #WestIndies #England #AUSvNZ #Australia #NewZealand pic.twitter.com/bcbZaFZI1D— Square Sports Cricket (@squarescricket) February 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় দিনের খেলা?
প্রথম ম্যাচ- পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl) ওয়েস্ট ইন্ডিজ মহিলা বনাম ইংল্যান্ড মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ম্যাচ- পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl) অস্ট্রেলিয়া মহিলা বনাম নিউজিল্যান্ড মহিলা, মহিলা টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, মহিলা টি-২০ বিশ্বকাপ খেলা?
প্রথম ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ মহিলা বনাম ইংল্যান্ড মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
দ্বিতীয় ম্যাচ- অস্ট্রেলিয়া মহিলা বনাম নিউজিল্যান্ড মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 11, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

