BBL Live Streaming: হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন
হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে
বিগ ব্যাশ লিগ ২০২৩-এর ১৭তম ম্যাচে বৃহস্পতিবার হোবার্টের বেলেরিভ ওভালে হোবার্ট হারিকেন্সের (Hobart Hurricanes) মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। শেষ তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। অন্যদিকে মেলবোর্ন স্টারস শেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। হোবার্টের বেলেরিভ ওভালের পিচ পেসার ও ব্যাটসম্যান দু'জনকেই সাপোর্ট করে। ডেথ বোলাররা গুরুত্বপূর্ণ কিছু উইকেট পেলেও বিশাল স্কোরিংয়ের ম্যাচ আশা করতে পারেন ভক্তরা। সর্বশেষ মেলবোর্ন রেনেগেডস ও হোবার্ট হারিকেন্সের মধ্যকার ম্যাচটিতে ৯ উইকেট হারিয়ে মোট ৩৭০ রান সংগ্রহ করে দুই দল। এই মুহূর্তে একটি জয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে মেলবোর্ন স্টার্স। অন্যদিকে, ১টি জয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে হোবার্ট হারিকেন্স। IND W vs AUS W 1st ODI Live Streaming: টেস্ট জয়ের পর আজ ওয়ানডেতে অ্যালিসা হিলিদের বিপক্ষে হরমনপ্রীতরা; সরাসরি দেখবেন যেখানে
Big Bash returns to Tassie tonight as the @HurricanesBBL host the @StarsBBL 🌀 #BBL13 pic.twitter.com/tgzqNDoUQD— KFC Big Bash League (@BBL) December 28, 2023
মেলবোর্ন স্টার্স স্কোয়াড: টমাস রজার্স, স্যাম হার্পার (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, হিলটন কার্টরাইট, ইমাদ ওয়াসিম, জোনাথন মেরলো, উসামা মীর, হারিস রউফ, জোয়েল প্যারিস, নিক লারকিন, মার্ক স্টেকেটি, কোরি রোকিসিওলি।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড: ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), কালেব জুয়েল, ম্যাকালিস্টার রাইট, স্যাম হ্যান, টিম ডেভিড, কোরি অ্যান্ডারসন, নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান, প্যাট্রিক ডুলি, ন্যাথান এলিস (অধিনায়ক), রাইলি মেরেডিথ, ইয়ান কার্লিসলে, লিয়াম গুথ্রি, পিটার হ্যাটজোগ্লু, বেন ম্যাকডরমেট, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, স্যাম হিজলেট।
কবে, কোথায় আয়োজিত হবে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?
২৮ ডিসেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে (Bellerive Oval, Hobart) ২০২৩-২৪ বিগ ব্যাশ লিগ ম্যাচে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স।
কখন থেকে শুরু হবে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?
হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

