Women's Ashes Test: অ্যাসেজে ইতিহাস! প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এমসিজিতে টেস্ট সেঞ্চুরি অ্যানাবেল সাদারল্যান্ডের
এমসিজি তার ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে প্রথম পিঙ্ক বলের টেস্ট আয়োজন করেছে। চলমান খেলাটি ১৯৪৯ সালের পর এমসিজিতে প্রথম মহিলা টেস্ট। মহিলাদের টেস্টে এই মাঠে আগের সর্বোচ্চ স্কোর ছিল ৮৩*, যা করেছিলেন ১৯৩৫ সালে ইংল্যান্ডের বেটি স্নোবল। সেটিও ভেঙে নয়া রেকর্ড গড়েছেন অ্যানাবেল।
Women's Ashes Test: প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এমসিজিতে অ্যাসেজ সিরিজে টেস্ট সেঞ্চুরি করলেন অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland)। প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইলফলক ছুঁয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। ক্রিজে থাকা ১৯৩তম বলে সোফি একলেস্টোনের বলে ডিপ পয়েন্ট বাউন্ডারিতে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান অ্যানাবেল। এই ইনিংসটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়। যা টেস্ট ক্রিকেটে তার অবিশ্বাস্য রেকর্ডের কথা তুলে ধরে। গত বছর ওয়াকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১০ রানের ইনিংস খেলে অল্পের জন্য মহিলাদের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া করেন তিনি। সেই রেকর্ড এখনও তাঁর সতীর্থ এলিস পেরির (২১৩*) ঝুলিতে। তবে অ্যাসেজে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি নয়। তাঁর প্রথম সেঞ্চুরি এসেছিল গত মহিলা অ্যাসেজ সিরিজে, যখন তিনি ট্রেন্ট ব্রিজে ১৩৭* রান করেছিলেন। AUS W U19 vs SA W U19 Semifinal Scorecard: অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
অ্যানাবেল সাদারল্যান্ডের ইতিহাস গড়ার মুহূর্ত
A piece of history for Annabel Sutherland!
She becomes the first woman to make a Test match century at the MCG 💯 pic.twitter.com/dJxWuJN3nb
— 7Cricket (@7Cricket) January 31, 2025
কি চলছে মহিলা অ্যাসেজে
সিরিজে ইংল্যান্ডকে ১৬-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রয়েছে অস্ট্রেলিয়া। সেই কারণে এই এমসিজিতে আয়োজিত একমাত্র পিঙ্ক বল টেস্ট ম্যাচে আধিপত্য বিস্তার করে লিডে রয়েছে অস্ট্রেলিয়া। আয়োজকরা প্রথম দিনে ইংল্যান্ডকে ১৭০ রানে অলআউট করে দেয়। তারপর দ্বিতীয় দিনের সন্ধ্যার সেশনের শেষের দিকে তাদের লিড ১০০ এর দিকে নিয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা জুড়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। যার মধ্যে সাদারল্যান্ড যখন ২৯ রানে ছিলেন রখন ড্যানি ওয়াট-হজের বোলিংয়ে একলেস্টোন অফ সাইডে ক্যাচের সুযোগ ছাড়েন। এরপর ৩১ রানে সাদারল্যান্ডকে আউট করার আরেকটি সুযোগ এসেছিল কিন্তু স্টাম্পের পিছনে থেকে অ্যামি জোন্স সেটি মিস করেন।
ঐতিহাসিক টেস্ট ম্যাচ
এমসিজি তার ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে প্রথম পিঙ্ক বলের টেস্ট আয়োজন করেছে। এই ম্যাচটি মহিলাদের টেস্ট ক্রিকেটের ৯০ বছর সেলিব্রেশনে আয়োজিত হয়েছে। চলমান খেলাটি ১৯৪৯ সালের পর এমসিজিতে প্রথম মহিলা টেস্ট। মহিলাদের টেস্টে এই মাঠে আগের সর্বোচ্চ স্কোর ছিল ৮৩*, যা করেছিলেন ১৯৩৫ সালে ইংল্যান্ডের বেটি স্নোবল। সেটিও ভেঙে নয়া রেকর্ড গড়েছেন অ্যানাবেল। উল্লেখ্য, এমসিজি সাদারল্যান্ডের ঘরের মাঠ, তার ঘরোয়া ক্রিকেট দল হল ভিক্টোরিয়া।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

