AUS W U19 vs SA W U19 Semifinal Scorecard: অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের পেছনে বড় হাত ছিল অ্যাশলে ভ্যান উইকের ১৭ রান দিয়ে চার বড় উইকেটের।
AUS W U19 vs SA W U19 Semifinal Scorecard: শুক্রবার কুয়ালালামপুরে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের পেছনে বড় হাত ছিল অ্যাশলে ভ্যান উইকের ১৭ রান দিয়ে চার বড় উইকেটের। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে মাত্র ১০৫/৮ এর স্কোরে সীমাবদ্ধ করতে সক্ষম হয়। এরপর এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জেমা বোথা (৩৪) এবং কায়লা রেনেকের (২৬) কিছু দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ১১ বল বাকি থাকতেই সেই লক্ষ্য অতিক্রম করে দক্ষিণ আফ্রিকার ছোটরা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে তাদের অপরাজিত থাকার ধারা বজায় রেখেছে এবং তারা রবিবার ভারত বা ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। IND W U19 vs ENG W U19, ICC U19 WT20 WC 2025 Semifinal Live Streaming: ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ বনাম ইংল্যান্ড মহিলা অনূর্ধ্ব-১৯, আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫ সেমিফাইনাল, সরাসরি দেখবেন যেখানে
অস্ট্রেলিয়া মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, সেমিফাইনাল স্কোরকার্ড
South Africa book a place in the #U19WorldCup final with a comfortable win against Australia 🏆
#SAvAUS 📝: https://t.co/OzRgkufGtD pic.twitter.com/Mkc4PXf6jA
— T20 World Cup (@T20WorldCup) January 31, 2025
প্লেয়ার অফ দ্য ম্যাচ
An incredible four-wicket spell in the #U19WorldCup semi-final sees Ashleigh van Wyk take home the @aramco POTM award 🎖️ pic.twitter.com/n7UW5Bey4q
— T20 World Cup (@T20WorldCup) January 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

