Hardik Pandya’s Son Agastya Boards First Flight: 'ছেলের প্রথম বিমানে চড়া', ছবি পোস্ট করলেন হার্দিক পান্ডিয়া
ছেলে হওয়ার পর থেকে তাঁকে নিয়েই সময় কাটছে ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। আজও ছেলের একটি দারুন ছবি শেয়ার করেছেন তিনি। তাও আবার ছেলে আগস্ট্যের (Agastya) প্রথম বিমান চড়ার। টুইটারে যে ছবি হার্দিক পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বাবার কোলে রয়েছে ছোট্ট অগাস্টা। ক্যাপশনে হার্দিক লিখেছেন, "আমার ছেলের প্রথম ফ্লাইট।" আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্ট খেলতেই চেন্নাই রওনা দিয়েছেন হার্দিক।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে ৬ দিনের কোয়ারান্টিনে থাকতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। যদিও তাঁদের বলা হয়েছে চাইলে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন। আর সেই কারণে ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছেন হার্দিক। আরও পড়ুন: Hyderabad FC vs Bengaluru FC: আইএসএলে আজ হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
My boy’s first flight ❤️ pic.twitter.com/RMX9dMIyoe
— hardik pandya (@hardikpandya7) January 28, 2021
গত বছরের অগাস্ট মাসে সন্তানের জন্ম দেন হার্দিকের স্ত্রী নাতাসা স্টানকোভিচ। ছেলের জন্মের পর থেকে সেই ভাবে তাঁর সঙ্গে সময় কাটাতে পারেননি হার্দিক। অস্ট্রেলিয়া সফর সেরে ফেরার পর অন্য খেলোয়াড়দের মতো তিনিও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2021 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).