Harbhajan Singh, Geeta Basra Expecting Second Child: ফের মা হতে চলেছেন হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরা

ফের মা হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) স্ত্রী অভিনেতা গীতা বসরা (Geeta Basra)। আজই তিনি মা হতে চলেছেন বলে ঘোষণা করেছেন। গীতা ইনস্টাগ্রামে (Instagram) বেবি বাম্প নিজের, হরভজন এবং কন্যা হিনায়ার ছবি পোস্ট করে খুশির খবরটি শেয়ার করেছেন। ছবিতে হিনায়াকে একটি কালো টি-শার্ট ধরে থাকতে দেখা যাচ্ছে। ওই টি শার্টে লেখা, "শীঘ্রই বড় দিদি হতে হবে।" ছবির ক্যাপশনে গীতা লিখেছেন, "শীঘ্রই সেই সময়টা আসতে চলেছে। জুলাই ২০২১।"

Harbhajan Singh, Geeta Basra Expecting Second Child: ফের মা হতে চলেছেন হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরা
Harbhajan Singh and Geeta Basra With Their Daughter Hinaya (Photo Credits: Instagram)

ফের মা হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) স্ত্রী অভিনেতা গীতা বসরা (Geeta Basra)। আজই তিনি মা হতে চলেছেন বলে ঘোষণা করেছেন। গীতা ইনস্টাগ্রামে (Instagram) বেবি বাম্প নিজের, হরভজন এবং কন্যা হিনায়ার ছবি পোস্ট করে খুশির খবরটি শেয়ার করেছেন। ছবিতে হিনায়াকে একটি কালো টি-শার্ট ধরে থাকতে দেখা যাচ্ছে। ওই টি শার্টে লেখা, "শীঘ্রই বড় দিদি হতে হবে।" ছবির ক্যাপশনে গীতা লিখেছেন, "শীঘ্রই সেই সময়টা আসতে চলেছে। জুলাই ২০২১।"

পাঁচ বছর মেলামেশার পর ২০১৫ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন হরভজন ও গীতা। জলন্ধরের একটি গুরুদ্বারে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান হয়েছিল।পরের বছর তাঁদের প্রথম সন্তান হিনায়া জন্ম নেয়। আরও পড়ুন: India vs England 2nd T20I Live Streaming: কোথায়, কখন দেখবেন দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচার

২০০৬ সালে ইমরান হাশমি অভিনীত 'দিল দিয়া হ্যায়' সিনেমা দিয়ে গীতা বসরার অভিনয় জীবনর সূচনা হয়েছিল। পরে তিনি দ্য ট্রেন (২০০৭), জিলা গাজিয়াবাদ (২০১৩), সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড (২০১৫) এবং লকের মতো ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে আগামী মরশুমের আইপিএলও খেলতে দেখা যাবে হরভজনকে। ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাই়ডার্স।

(The above story first appeared on LatestLY on Mar 14, 2021 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).