Gulf Giants vs MI Emirates, Qualifier 2 ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জেনে নিন

Gulf Giants vs MI Emirates, Qualifier 2 ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Gulf Giants vs MI Emirates (Photo Credit: International League T20/ Twitter)

আজ ১০ ফেব্রুয়ারি,শুক্রবার আন্তর্জাতিক লিগ (International League) ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গালফ জায়ান্টস (Gulf Giants) ও এমআই এমিরেটস (MI Emirates)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। জেমস ভিন্সের (James Vince) নেতৃত্বাধীন জায়ান্টস ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে, তারা প্রথম বাছাইপর্ব ম্যাচে ডেজার্ট ভাইপারসের কাছে ১৯ রানে পরাজিত হয়। আজ তাদের সামনে সুযোগ রয়েছে ভুল শুধরে নেওয়ার। অন্যদিকে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে আট উইকেটে জয় পেয়েছে তারা। কায়রন পোলার্ডের (Kieron Pollard) নেতৃত্বাধীন এমিরেটসের লিগ পর্বে ১০ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ১১।

কবে, কোথায় আয়োজিত হবে গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).