Gulf Giants vs MI Emirates, ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের ম্যাচ জেনে নিন

Gulf Giants vs MI Emirates, ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Kieron Pollard (Photo Credit: MI Emirates/ Twitter)

১ ফেব্রুয়ারি, বুধবার আন্তর্জাতিক লিগ টি-২০ (International League T20 2023)-এর ২৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে গালফ জায়ান্টস (Gulf Giants) ও এমআই এমিরেটস (MI Emirates)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) ম্যাচটি অনুষ্ঠিত হবে। জেমস ভিন্সের (James Vince) নেতৃত্বাধীন জায়ান্টরা এখনও পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল। ১০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং আর একটি জয় তাদের প্লে-অফে নিয়ে যাবে। অন্যদিকে কায়রন পোলার্ডের (Kieron Pollard) নেতৃত্বাধীন এমিরেটস আগের ম্যাচে ডেজার্ট ভাইপারসকে (Desert Vipers) ১৫৭ রানে হারিয়েছে। জয়ের ফলে তাদের নেট রান রেট বেড়ে হয় +১.৬২৭, যা বর্তমানে চ্যাম্পিয়নশীপের সেরা।

কবে, কোথায় আয়োজিত হবে গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের খেলা?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটস?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম এমআই এমিরেটসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).