Gulf Giants vs Desert Vipers, Qualifier 1 ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারস কোয়ালিফায়ার ১, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ জেনে নিন

Gulf Giants vs Desert Vipers, Qualifier 1 ILT20 Live Streaming: গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারস কোয়ালিফায়ার ১, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Gulf Giants vs Desert Vipers (Photo Credit: International League T20/ Twitter)

আজ ৮ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) গালফ জায়ান্টস (Gulf Giants) এবং ডেজার্ট ভাইপারস (Desert Vipers) মুখোমুখি হবে আন্তর্জাতিক লিগের প্রথম বাছাইপর্বের ম্যাচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে (Sharjah Warriors) সাত উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জায়ান্টদের কাছে ২৫ রানে হারতে হয়েছে ডেজার্ট ভাইপারসকে। কিন্তু গ্রুপ পর্বের দশ ম্যাচে সাত জয় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। গ্রুপ পর্বের দুটি ম্যাচেই গালফ জায়ান্টস ভাইপারদের বিরুদ্ধে জয় লাভ করেছে এবং আজও তারা চাইবে জয়ের ধারা বজায় রেখে দ্বিতীয় বাছাইপর্বের ম্যাচে যাওয়ার।

কবে, কোথায় আয়োজিত হবে গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারসের খেলা?

দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Dubai International Cricket Stadium, Dubai) গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারস?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর গালফ জায়ান্টস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).