Gujarat Titans vs Lucknow Super Giants, IPL Live Streaming: গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়

Gujarat Titans vs Lucknow Super Giants, IPL Live Streaming: গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Gujarat Titans (Photo Credit: IPL/ Twitter)

আজ ৭ মে আইপিএলের ষোড়শ আসরের ৫১ নম্বর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) । আজ আইপিএলের ডাবলহেডারে প্রথম ম্যাচ এটি। এখনও পর্যন্ত ১০ ম্যাচে সাত জয়ে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। রশিদ খান ও নুর আহমেদের দাপটে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারায় গুজরাত। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস শেষ চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেয়েছে। লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গেলেও সুপার জায়ান্টস যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা ধরে রাখতে সক্ষম। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রায় হেরে যায়, বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চেন্নাই এক পয়েন্ট পায় লখনউ বাহিনী।

কবে, কোথায় আয়োজিত হবে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?

৭ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস।

কখন থেকে শুরু হবে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on May 07, 2023 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).