GT vs DC, IPL 2025 Dream11 Prediction: গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

GT vs DC, IPL 2025 Dream11 Prediction: গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
GT vs DC, Dream11 Prediction (Photo Credit: DC/ X)

Gujarat Titans vs Delhi Capitals, IPL 2025 Dream11 Prediction: গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৩৫ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ১৯ এপ্রিল মুখোমুখি হবে জিটি বনাম ডিসি (GT vs DC)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ছয় ম্যাচে চার জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল তারা। অন্যদিকে, ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে টেবিল টপার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রোমাঞ্চকর সুপার ওভারে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়েছিল তারা। RCB vs PBKS, IPL 2025 Dream11 Prediction: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫

গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ ম্যাচ চলাকালীন আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং বৃষ্টির সম্ভাবনা একদম নেই।

পিচ রিপোর্টঃ এই পিচের কন্ডিশন ব্যাটিংয়ের উপযোগী। তবে খেলা এগানোর সাথে সাথে পিচ স্লো হয়ে যাবে। প্রমাণ হিসেবে চলতি মরসুমে এখানে খেলা তিন ম্যাচের সবকটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। ভেন্যুতে এবারের আসরে প্রথম ইনিংসের গড় স্কোর-২১৮।

টসঃ এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য ভালো হবে এবং প্রচুর রান পাওয়া যাবে। দুই দলই এই ভেন্যুতে রান তাড়া করতে পছন্দ করবে।

গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: জস বাটলার, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল

ব্যাটসম্যান: সাই সুদর্শন, শুভমান গিল, ট্রিস্টান স্টাবস

অলরাউন্ডার: অক্ষর প্যাটেল, বিপরাজ নিগম

বোলার: মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ

অধিনায়ক অপশন: সাই সুদর্শন/ শুভমন গিল

সহ-অধিনায়ক অপশন: কেএল রাহুল/ অক্ষর প্যাটেল

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).