BPL 2024-25 Dream XI Prediction & Live Streaming: ভারত এবং বাংলাদেশে কোথায় দেখবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ? জেনে নিন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের Dream 11

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬ঃ৩০টায়। বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে। ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোডে এবং বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে।

BPL 2024-25 Dream XI Prediction & Live Streaming: ভারত এবং বাংলাদেশে কোথায় দেখবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ? জেনে নিন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের Dream 11
Fortune Barishal vs Dhaka Capitals (Photo Credit: @SightScreenCJ/ X)

Fortune Barishal vs Dhaka Capitals, BPL 2024-2025 Dream XI Prediction: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ৩৮তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আজ, বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাছাইপর্বের যোগ্যতা অর্জন করেছে। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে তারা। বর্তমানে ১০ ম্যাচে ৮টি জয় এবং ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ফরচুন বরিশাল। অন্যদিকে, চলতি মরসুমের খারাপ শুরুর পর শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে ঢাকা ক্যাপিটালস। শেষ ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তারা। গত ম্যাচে ৫৪ বলে ৯০* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান। বর্তমানে বোর্ডে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। BPL 2024-25 Dream XI Prediction & Live Streaming: ভারত এবং বাংলাদেশে কোথায় দেখবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ? জেনে নিন রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংসের Dream 11

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য সহজ পিচ নয়। তবে বল পুরোনো হয়ে গেলে এই পিচ ফাস্ট বোলারদের বিপক্ষে। স্পিনাররা পরের দিকে ভালো টার্ন পায়। এছাড়াও, ভাল ধীর গতির পেসাররা বল নিয়ে এখানে ভালো করতে পারে।

-সাম্প্রতিক রেকর্ডের উপর নির্ভর করে টস জেতা অধিনায়ক এই মাঠে প্রথমে ব্যাট করতে পছন্দ করবেন।

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: লিটন দাস, মুশফিকুর রহিম

ব্যাটসম্যান: তামিম ইকবাল, তানজিদ হাসান মিরাজ, ডেভিড মালান

অলরাউন্ডার: ফাহিম আশরাফ, থিসারা পেরেরা, মহম্মদ নবী

বোলার: মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু

অধিনায়ক অপশন: ফাহিম আশরাফ/ লিটন দাস

সহ-অধিনায়ক অপশন: ডেভিড মালান/ তামিম ইকবাল

Fortune Barishal vs Dhaka Capitals, BPL 2025 Live Streaming

ফরচুন বরিশাল স্কোয়াডঃ তৌহিদ হৃদয়, তমিম ইকবাল (অধিনায়ক), মুমিনুল হক, মুমিনুল হক, মুমিনুল হক, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরফ, মোহাম্মদ নাবি, জেমস ফুলার, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সোহিদুল ইসলাম, নাঈম হাসান, রিপন মণ্ডল, আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী, প্রীতম কুমার, ইকবাল হোসেন ইমন, জাহানদাদ খান।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াডঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, রিয়াজ হাসান, মোসাদ্দেক হোসেন, থিসারা পেরেরা (অধিনায়ক), মেহেদী হাসান রানা, মুস্তাফিজুর রহমান, রনসফোর্ড বিটন, নজমুল ইসলাম, আমির হামজা, আলাউদ্দিন বাবু, আবু জায়েদ, চতুরঙ্গা ডি সিলভা, জেপি কোটজে, আসিফ হাসান, শুভম রঞ্জন, স্টিফেন এসকিনাজি, মুকিদুল ইসলাম, শাহাদাত হোসেন দীপু, শাহনওয়াজ দাহানি, হাবিবুর রহমান সোহান, ফারমানুল্লাহ সাফি।

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

২৯ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).